• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

যন্ত্রসংগীতে বিশেষ অবদানে সাংবাদিক ঝুলন দত্তকে সম্মাননা প্রদান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jan 2018   Thursday

যন্ত্রসংগীতে বিশেষ অবদান রাখার জন্য রাঙামাটি বেতারের তবলা লহড়া বাদক, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ঝুলন দত্তকে সম্মাননা প্রদান করেছে রাজস্হলী উপজেলার বাংগালহালিয়া ঋষি আশ্রম।

 

বৃহস্পতিবার ঋষি আশ্রমের ২ দিনব্যাপী বার্ষিক মহোৎসবের প্রথমদিনের অনুষ্ঠানের ধর্মীয় আলোচনা সভায় এই সম্মাননা তুলে দেন সনাতন ঋষি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।

 

অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন ইউনেস্কোর নির্বাহী সদস্য মিলন কান্তি শর্মা, হিন্দু কল্যান ট্রাস্টের সহকারী পরিচালক লিটন কান্তি সরকার,৩ নং বাংগালহালিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ত্রুোমং মার্মা সহ ভাগবতীয় বক্তাগণ উপস্হিত ছিলেন। উল্ল্যেখ যে যন্ত্রসংগীত শিল্পী ঝুলন দত্তকে ২০১৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমী যন্ত্রসঙ্গীতে অবদান রাখার জন্য সংবর্ধনা প্রদান করা হয়।

 

এছাড়া রাংগুনিয়া থেকে প্রকাশিত মাসিক পত্রিকা রুপসী রাংগুনিয়া, কাপ্তাই উপজেলা প্রশাসন, চন্দ্রঘোনা আর্দশ বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠান তাকে সম্মাননা প্রদান করেন। ঝুলন দত্ত একাধারে একজন সাংস্কৃতিক সংগঠক, শিল্পী, যন্ত্রী এবং সাংবাদিকতায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তার অসংখ্য ছাত্র ছাত্রী দেশের বিভিন্ন মিডিয়াতে প্রতিষ্ঠা লাভ করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ