• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    
 
ads

গুইমারাতে দুর্গম এলাকায় স্কুল উদ্বোধন ও পরিদর্শন

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jan 2018   Tuesday

খাগড়াছড়ি জেলার নব সৃষ্ট গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের রেম্রা পাড়া গ্রামের সচেতন মহলের উদ্যেগে প্রতিষ্ঠিত প্লাকশ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি উদ্বোধন করা হয়েছে।

 

মঙ্গলবার বিদ্যালয়টি উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা। প্লাকশ্যে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি উদ্বোধনের পর সংশ্লিষ্ট বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মংপ্রু কার্বারীর সভাপতিত্বে “শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক, সুস্থ্য সমাজ গড়ে উঠুক” ব্যানারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি সদরের একাডেমিক সুপার ভাইজার মো: শরিফউজ্জামান, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই চৌধুরী, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ এর মানিকছড়ি উপজেলা সমন্বয়ক চিনু মারমা, গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংক্যচিং মারমা, ইউপি সদস্য সুইমং মারমা, ইউপি সদস্য উগ্য মারমা, ইউপি সদস্য অংগ্যজাই মারমা প্রমূখ। এছাড়া এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও  বিদ্যালয়ের শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্য পুস্তক বিতরন করেন প্রধান অতিথি সাধন কুমার চাকমা। এরপর উঁচুনিচু পাহাড় পাড়ি দিয়ে ডেবলছড়ি বাজার পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয় এবং সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয়টি পরিদর্শন করেন।

 

আলোচনায় বক্তারা বলেন, যে ধর্মেরই হোক বা যে সম্প্রদায়েরই হোক শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই। জাতি ও দেশ গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। দেশের যে প্রান্তেই থাকুন না কেন সে ব্যক্তির শিক্ষিত হতে হবে। বর্তমান সরকারও শিক্ষার মানোন্নয়নের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ