• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    
 
ads

রাঙামাটি মেডিকেল কলেজে চতুর্থ ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2018   Wednesday

বুধবার রাঙামাটি মেডিকেল কলেজের চতুর্থ ব্যাচে ভর্তি হওয়া শিক্ষার্থী এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে অস্থায়ী কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষা কার্যক্রম উদ্বোধন করেন, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।

 

মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিপু সুলতানের সভাপতিত্বে সকাল ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাংসদ ফিরোজা বেগম চিনুরাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা,সেনা বাহিনীর রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফারুক,  জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান, বিজিবি`র রাঙামাটির সেক্টর কমান্ডার কর্নেল পাভেল আক্তার, রাঙামাটি সদর সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ান-উল হক, রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ডা: একে দেওয়ান প্রমুখ।

 

এতে জানানো হয়, অনেক বাধা-বিপত্তির মুখে ২০১৫ সালের ১০ জানুয়ারি যাত্রা শুরু করা হয় রাঙামাটি মেডিকেল কলেজের একাডেমিক ও শিক্ষা কার্যক্রম। এবার চতুর্থ শিক্ষাবর্ষে পদার্পণ করেছে মেডিকেল কলেজটি। এ নিয়ে শুরু হল চতুর্থ ব্যাচ ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষা কার্যক্রম। প্রতি ব্যাচে ৫০ আসনে শিক্ষার্থী ভর্তি করে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ শিক্ষা কার্যক্রম উদ্বোধনী ছাড়াও সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মেডিকেল কলেজটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণী ও সাংষ্কৃতিক অনুষ্ঠান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ