• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

এলাকায় শান্তি-শৃঙ্খলা যাতে কেউ বিনষ্ট করতে না পারে সবাইকে অগ্রণী ভূমিকা রাখতে হবে- উষাতন তালুকদার এমপি

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Mar 2015   Monday

২৯৯নং আসনের নির্বাচিত সাংসদ  উষাতন তালুকদার এলাকায় শান্তি-শৃঙ্খলা যাতে কেউ বিনষ্ট করতে না পারে সবাইকে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন।

 

স্ব-স্ব এলাকার উন্নয়নের সুদৃষ্টি ও বিভিন্ন সমস্যা সমাধানের জন্য আহব্বান জানিয়ে তিনি বলেন, জনগণই সকল ক্ষমতার উৎস, এ রাষ্ট্র জনগণের জন্য, রাষ্ট্র এবং জনগণের মাধ্যম হল জনপ্রতিনিধি। তিনি জনগণের কল্যাণসাধন, সুষম উন্নয়নের কথা পূর্ণব্যক্ত করেন এবং সকলকে কাজ করার অনুরোধ জানান। তিনি উপজেলার উন্নয়নের বিষয়ে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাওয়ারও অঙ্গীকার ব্যক্ত করেন।

 

 সোমবার রাঙামাটি জেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস-চেয়ারম্যানদের সাথে উন্নয়ন ও আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংসদ ঊষাতন তালুকদার। এসময়  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমসহ দশ উপজেলার উপজেলার চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, মহিলা-ভাইস চেয়ারম্যানরা।

 

মতবিনিময় সভায় জেলার অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা, স্বাস্থ্য, ও সামগ্রিক উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।

 

সভায় পার্বত্য আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমা বলেন সকলের সমন্বয় সাধনের মাধ্যমে  জনগনের উন্নয়ন ঘটাতে হবে। জনকল্যান সাধনই জনপ্রতিনিধির একমাত্র লক্ষ্য হওয়া উচিত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ