• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ইউপিডিএফের বান্দরবান জেলা সমন্বয়ককে আটকের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ-মিছিল

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jan 2018   Wednesday

ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) বান্দরবান জেলা সমন্বয়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে আটকের প্রতিবাদ ও নিঃশর্ত মু্িক্তর দাবিতে বুধবার খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) তিনটি সংগঠন। অন্য দুই সংগঠন হল গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ), হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ)।

 

পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়ি ইউপিডিএফ-এর জেলা কার্যালয়ের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি রেড স্কোয়ার, উপজেলা ও চেঙ্গি স্কোয়ার ঘুরে স্বনির্ভর বাজারস্থ শহীদ অমর বিকাশ সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পিসিপি জেলা অর্থ সম্পাদক জহেল চাকমার সঞ্চালনায় হিল উইমেন্স ফেডারেশন জেলা সভাপতি দ্বিতীয়া চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরাম জেলা সদস্য মানিক চাকমা।

 

সমাবেশে বক্তারা ইউপিডিএফ-এর নেতাকর্মীদের উপর নির্যাতন-ধরপাকড় ও হত্যা করতে রাষ্ট্র একটি নয়া কৌশল নিয়েছে বলে উল্লেখ করে এর পরিণাম শুভ হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন। পাশাপাশি বক্তারা রাষ্ট্রীয় পরিকল্পনায় রাজনৈতিক হত্যাকান্ড, ধরপাকড় ও নির্যাতন বন্ধ করে দেশের সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

 

এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বান্দরবান জেলা ইউনিটের প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।


প্রেস বার্তায় বলা হয়, কোন ধরনের আইনী প্রক্রিয়া ছাড়া বান্দরবান শহরের বালাঘাটার নিজ বাড়ি থেকে মঙ্গলবার রাতে ইউপিডিএফের বান্দরবান জেলা ইউনিটের প্রধান সংগঠক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাকে কোথায় নেয়া হয়েছে তা এখনো প্রকাশ করা হয়নি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ