• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

শুক্রবার গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রথম পুর্নমিলনী

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2018   Thursday

শুক্রবার জেলার অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ‘গুইমারা উচ্চ বিদ্যালয়’র প্রথম পুর্নমিলনী উৎসব। ১৯৬৩ সালে প্রতিষ্ঠার পর এটিই প্রথমবারের মতো প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আনন্দ সম্মিলন। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপি বর্ণিল কর্মসূচি নেয়া হয়েছে।

 

এতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শরণার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এবং সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।

 

পুর্নমিলনী উৎসব কমিটির আহ্বায়ক ও গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা এবং সদস্য-সচিব মো: আমির হোসেন জানান, বিদ্যালয় প্রতিষ্ঠার ৫৫ বছরের মধ্যে এটিই প্রথম প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সম্মিলিত উৎসব আয়োজন। উৎসবে বিদ্যালয়ের প্রতিষ্ঠার অগ্রপথিক মংহ্লাপ্রু চৌধুরী এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে দেশে-বিদেশে আলোকিত কৃতীজনদের সংবর্ধনা দেয়া হবে।

 

সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনে দেশসেরা ব্যান্ড ‘সোলস্’-এর শিল্পী নাসিম আলী খান ও শিল্পী পার্থ বড়–য়া সংগীত পরিবেশন করবেন। উৎসব উদ্যোক্তারা জানান, দুই হাজার প্রাক্তন শিক্ষার্থী এরিমধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ