• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jan 2018   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা উন্নয়ন কমিটির বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পুলিশ বিভাগের সহকারী পুলিশ সুপার (সদর) পিপিএম মোঃ ইউসুফ সিদ্দিকী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ রুবেল’সহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন,  এ জেলায় বসবাসরত জনগণের জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান প্রধান, নাগরিক সমাজ এবং আইনশৃঙ্খলা বাহিনী’সহ সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমন্বিতভাবে সকলে কাজ করলে এ জেলার উন্নয়ন ঘটবে। তিনি বলেন, সরকার কর্তৃক অর্পিত দায়িত্ব সম্পর্কে আমাদের আরো সচেতন হতে হবে।  জেলার উন্নয়নমূলক কর্মকান্ড ও অর্জন ধরে রাখার লক্ষ্যে উন্নয়ন সভার মাধ্যমে পদক্ষেপ গ্রহণ করতে তিনি পরিষদের প্রতিটি সভায় প্রতিষ্ঠান প্রধানদের উপস্থিত থাকার আহ্বান জানান। তিনি বলেন, এ জেলা একটি পর্যটন খ্যাত জেলা। তাই পর্যটকদের সুরক্ষায় সন্ধ্যার পর কোন পর্যটক বোট যাতে কাপ্তাই হ্রদে ঘোরাঘুরি না করে সে বিষয়ে আইন শৃংখলা বাহিনীকে ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি। 

 

সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গুনেন্দু বিকাশ চাকমা বলেন, আমরা সকলেই উন্নয়ন প্রত্যাশী। তাই জেলা উন্নয়ন সভায় উপস্থিত থাকাটাও আমাদের সকলের কর্তব্য। এ সভায় উপস্থিত থেকে সুপরামর্শ প্রদানের আহ্বান জানান তিনি। জেলার প্রতিটি উন্নয়ন কর্মকান্ডে আঞ্চলিক পরিষদের সহযোগিতা থাকবে বলেও তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

 

রাঙামাটি পুলিশ বিভাগের সহকারী পুলিশ সুপার মোঃ ইউসুফ সিদ্দিকী বলেন, যে কোন ধরনের অপরাধমূলক কর্মকান্ড যাতে এ জেলার কোন এলাকায় না ঘটে সে বিষয়ে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। এরপরও যে কোন অপরাধমূলক কর্মকান্ড ও মাদক বিক্রি ও সেবনের কোন তথ্য থাকলে তা পুলিশ প্রশাসনকে জানিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ