• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বাবুছড়ায় বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রতিবাদ ও ক্ষতিগ্রস্থদের পূনর্বাসনের দাবীতে প্রতীকি অনশন 

খাগড়াছড়ি প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2015   Tuesday

দীঘিনালার বাবুছড়া বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তর নির্মাণের নামে ভূমি বেদখল বন্ধ, দখলকৃত ভূমি থেকে বিজিবি সদস্য প্রত্যাহার ও উচ্ছেদের স্বীকার ২১ পরিবারকে নিজ জমিতে পূণর্বাসনের দাবীতে মঙ্গলবার খাগড়াছড়িতে  প্রতীকি অনশন করেছে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি।

 

খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই প্রতীকি অনশন পালিত হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে করতে চাইলে পুলিশ বাধা দেয়। এসময় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা, ভাইস চেয়ারম্যান রনিক ত্রিপুরা, দীঘিনালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, দীঘিনালা ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক ভূমি রক্ষা কমিটির সদস্য সচিব ধর্মজ্যোতি ও সচিব পরিতোষ চাকমা এবং মিলন দেওয়ান মনাং।

 

সমাবেশে বক্তারা দীঘিনালা উপজেলার নির্মাণাধীন বাবুছড়া বিজিবি ব্যাটালিয়ন প্রত্যহার ও উচ্ছেদকৃত ২১ পরিবারকে নিজ ভূমিতে পূণর্বাসনের দাবী জানানো হয় এবং অনতিবিলম্বে দাবী আদায় না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন।

 

উল্লেখ্য যে, ব্যাটালিয়ন স্থাপন নিয়ে গ্রামবাসীর সাথে বিরোধের জের ধরে গত বছরের ১০ জুন সন্ধ্যায় অপ্রীতিকর ঘটনায় ৩ বিজিবি সদস্য ছাড়াও ১৩জন পাহাড়ী নারী-পুরুষ আহত হন। তখন বিজিবি‘র নিরাপত্তা পোষ্ট, রান্নাঘর ভাংচুর করা হয়। ২টি রাইফেল ক্ষতিগ্রস্থ হয়। ঘটনার পরদিন বিজিবি‘র পক্ষ হতে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে ২ শতাধিক ব্যক্তিকে আসামী করে মামলা দায়ের করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ