• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

 পানছড়িতে দুই তৃতীয়াংশ লোক স্যানিটেশন সুবিধা বঞ্চিত

নূতন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2015   Wednesday

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলের দুই-তৃতীয়াংশ মানুষ স্যানিটেশন সুবিধা বঞ্চিত। ফলে এ সব এলাকার মারুষের মধ্যে কলেরা, ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে।

 

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দুর্গম শনখোলা পাড়া, শ্রীকুন্তিমাছড়া, তক্কীরায় পাড়া, মরাটিলা, ভারতবর্ষ পাড়া, রূপসেন পড়া, হারুবিল, যুবনাশ্ব পাড়া, আলীচান পাড়া, হলধর পাড়া, বৃষ মোহন পাড়া, হাতিমারাসহ অর্ধশতাধিক গ্রামে স্যানিটেশনের কোন সুবিধা নেই। অনেকে স্যানিটেশন কি তাও জানেন না। স্বাস্থ্য সচেতনতার অভাবে স্থানীয় লোকজন জঙ্গলে, পাহাড়ের ঢালুতে, খালের পাড়ে যত্রতত্র মলমূত্র ত্যাগ করে থাকেন।  ফলে সচেতনতার অভাবে যত্রতত্র মলমূত্র ত্যাগের ফলে এদিকে এলাকার খাল-বিল দুষিত হচ্ছে অন্যদিকে কলেরা, ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত রোগ দেখা দিচ্ছে।

 

এলাকাবাসীদের অভিযোগ, স্থানীয় ইউনিয়ন পরিযদ প্রতিবছর বিনামূল্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ করলেও দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের মানুষ তা পায় না।

 

পানছড়ি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, পানছড়ি উপজেলায় ৬৯.৭৫  শতাংশ মানুষ স্বাস্থ্য সম্মত লেট্রিন ব্যবহার করে থাকে। এর মধ্যে লোগাং ইউনিয়ন পরিষদে ৭৯শতাংশ, চেংগী ইউনিয়নে ৭৭শতাংশ, পানছড়ি ইউনিয়নে ৬০শতাংশ এবং লতিবান ইউনিয়নে ৬৩ শতাংশ।  তবে ২০১০ সাল থেকে এ কার্যক্রম বন্ধ  রয়েছে।

 

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের আবাসিক কর্মকর্তা ডাঃ বিদুর্শী চাকমা বলেন, প্রত্যন্ত এলাকার মানুষ এখনো যত্রতত্র মলমূত্র ত্যাগ করে। এসব এলাকার মানুষ সারা বছর পানিবাহিত রোগে আত্রান্ত হয়। স্বাস্থ্য সচেতনতা না থাকয়ে এসব মানুষ বিপদের মুহুর্তেই হাসপাতালে গিয়ে থাকে। 

 

পানছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অসেতু বিকাশ চাকমা ও লতিবান ইউনিয়নের চেয়ারম্যান শান্তি জীবন চাকমা বলেন,  স্বাস্থ্য সম্মত পায়খানা ব্যবহার করা প্রতিটি মানুষের জন্য আবশ্যক। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে এ ব্যাপারে কোনো বরাদ্দ দেওয়া হয়নি। তাই প্রত্যন্ত অঞ্চলে  মানুষকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ