• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মোবাইল কলের মাধ্যমে পানির পাম্প অফ-অন এবং দরজা বন্ধ ও খোলার যন্ত্র তৈরী করলেন রাঙামাটির পাহাড়ী যুবক মং সিং মারমা

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Oct 2014   Sunday

দুর থেকে মোবাইল ফোন কলের মাধ্যমে কিভাবে বাড়ীর সিকিউরিটি লাইট, পানির পাম্প অফ-অন এবং দরজা বন্ধ ও খোলা যায় তার চিন্তা করতে করতে এক সময় সেই যন্ত্রটি তৈরী করে ফেললেন আদিবাসী যুবক মংসিং মারমা।

 

বর্তমানে পরীক্ষামূলকভাবে নিজের বাড়ীতে নিজের তৈরী করা যন্ত্রটি ব্যবহার করছেন। পৃষ্ঠাপোষকতা ও আর্থিক সহায়তা ফেলে উদ্ভাবিত এ যন্ত্রটি আধুনিকায়ন করে জনগনের সেবায় পৌঁছে দেয়ার স্বপ্ন দেখছেন মং সিং।

 

রাঙামাটি শহরের বনরুপা বাজার এলাকায় বসবাস করেন আদিবাসী যুবক মংসিং মারমা। তিনি পেশায় একজন চিত্রশিল্পী। বাবার মারা যাওয়ার পর পরিবারের বড় ছেলে হওয়াতে পরিবারের হাল ধরতে হয় তাকে। বর্তমানে তিনি স্কুল পড়ুয়া শিশুদের চিত্রাংকন শিখিয়ে প্রতি মাসে যে টাকা পান তা দিয়ে সংসার চালান মংসিং মারমা।

 

একদিন তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে রাঙামাটির বাইরে আত্বীয়ের বাড়ীতে বেড়াতে যান। কিন্তু রাতে বেলার জন্য বাড়ীর বাইরে সিকিউরিটি লাইট জ্বালিয়ে যাননি। রাতে সিকিউরিটি লাইট না জ্বালানোর কারণে হয়তো চোরেরা বাড়ীর জিনিসপত্র চুরি করে নেয়ার সুযোগ পাবে। তাই সেই দুশ্চিন্তা থেকে মংসিং মারমার মাথায় ঘুরপাক খেতে থাকে কিভাবে দুর থেকে মোবাইল কলের মাধ্যমে বাড়ীর সিকিউরিটি লাইট জ্বালানো যায়।

 

অবশেষে সাহস করে তিনি বাজার থেকে একটি মোবাইল সেট, কিছু সার্কিটসহ প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করে  দুর থেকে নিয়ন্ত্রন করা যায় সেই রকম যন্ত্র তৈরীর কাজে নেমে পড়লেন। তিনি সময় ফেলে কাজে বসে যান  যন্ত্র তৈরীর কাজে। এভাবে দীর্ঘ এক বছর গবেষনা করে মোবাইল কলের মাধ্যমে দেশের যে কোন প্রান্ত থেকে বসে সিকিউরিটি লাইট, পানির পাম্প অফ-অন, দরজা বন্ধ ও খোলার যন্ত্র তৈরী করতে সক্ষম হন। তবে তৈরী করা যন্ত্রের জন্য মোবাইল, সার্কিটসহ অন্যান্য জিনিসপত্র ক্রয় করতে তার ব্যয় হয়েছে মাত্র পাঁচ হাজার টাকা। তার এ তৈরী যন্ত্র দেখতে ইতোমধ্যে তার অনেক বন্ধু-বান্ধব ও শুভকাংখিরা দেখে ক্রয়ের জন্য আগ্রহও প্রকাশ করেছেন।

 

আদিবাসী যুবক মংসিং মারমার কারিগরী কোন প্রশিক্ষন নেই। এমনকি দারিদ্রতার কারনে এসএসসি গন্ডি পর্ষন্ত পেরুতে পারেননি। তবে তিনি হাতের কাজ হিসেবে রাঙামাটি চারুকলা একাডেমী থেকে চিত্রাংকন শিখেছেন। মোবাইল কলের মাধ্যমে বাড়ীর সিকিউরিটি লাইট, পানির পাম্প অফ-অন এবং দরজা বন্ধ ও খোলার যন্ত্র উদ্ভাবনের জন্য তার পেছনে রয়েছে মংসিং তার অদম্য মেধা ও প্রবল ইচ্ছা শক্তি।

 

মংসিং মারমা জানান,দুর থেকে কিভাবে মোবাইল কলের মাধ্যমে বাড়ীর পানির পাম্প অফ-অন এবং দরজা খোলা ও বন্ধ করা যায় তার চিন্তা করতে থাকি। এক সময় মনের শক্তি সঞ্চয় করে বাজার থেকে একটি মোবাইল সেট, সার্কিটসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ক্রয় করেএ যন্ত্রটি তৈরী করতে বসে গেলাম।

 

প্রতিদিন সময় ফেলে কিভাবে তৈরী করা যায় কাজে নেমে পড়তাম। অবশেষে দীর্ঘ এ বছর পর সত্যি সত্যিই মোবাইল কলের মাধ্যমে বাড়ীর সিকিউরিটি লাইট ও পানির পাম্প অফ-অন এবং দরজা খোলা ও বন্ধ করার যন্ত্রটি তৈরী করতে সক্ষম হই। বর্তমানে তৈরী করা যন্ত্রটি পরীক্ষামুলকভাবে তার নিজের বাড়ীতে ব্যবহার করছেন।

 

তিনি আরও জানান, সরকারী-বেসরকারীভাবে সহযোগিতা ফেলে এ যন্ত্রটি আধুনিকায়ন করে জনগনের সেবায় পৌঁছে দিতে সক্ষম হবেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ