• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

কাপ্তাই হ্রদের জলেভাসা জমিতে কৃষকদের বোরো ধাণ রোপণের হিড়িক

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2015   Tuesday

কাপ্তাই হ্রদের পানির স্তর কমে যাওয়ায় জলেভাসা জমিতে কৃষকদের বোরো ধান রোপণের হিড়িক পড়েছে। অন্যদিকে হ্রদের পানির স্তর কমতে শুরুর করায় জেলার দশ উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় নৌ যোগাযোগের সমস্যা দেখা দিতে শুরু করেছে।

 

জানা গেছে, গ্রীস্ম শুরু থেকে কাপ্তাই হ্রদের পানির স্তর প্রতি বছরের ন্যায় এ বছরও ধীরে ধীরে হ্রদের পানির স্তর কমতে শুরু করেছে। হ্রদ বেষ্টিত জেগে উঠা জলেভাসা এসব জমিতে বর্তমানে স্থাণীয় কৃষকরা বোরো ধান রোপণে ব্যস্ত সময় অতিবাহিত করছেন। এসব উপজেলা মধ্যে রয়েছে রাঙামাটি সদর, বাঘাইছড়ি, বরকল,লংগদু, জুরাছড়ি, নানিয়ারচর ও বিলাইছড়ি। এসব উপজেলায় সময়মত বেরো ধান রোপণ করতে পারলে ভাল পাওয়ায়ার আশা করছেন কৃষকরা। এ বছর ৮ হাজার ৫শ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হতে পারে। জলে ভাসা এসব জমিতে হেক্টর প্রতি ২ দশমিক ৮ মেট্রিক টন হিসেবে প্রায় ১৪ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে রাঙামাটি কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।

 

অপরদিকে, হ্রদে পানির স্তর কমতে শুরু করায় জেলার দশ উপজেলার মধ্যে ছয়টি উপজেলা নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, জুড়াছড়ি, লংগদু ও বিলাইছড়ির মধ্যে নৌচলাচলের সমস্যা দেখা দিতে শুরু করেছে। পাশাপাশি হ্রদের পানির স্তর কমায় হ্রদের বুকে জেগে উঠেছে ছোট বড় অসংখ্য দ্বীপ বা ডুবোচর। পানির স্তর কমতে শুরু করায় দুর্গম কয়েকটি উপজেলায় যাত্রবাহী লঞ্চ নির্দিষ্ট স্থানে ভিড়াতে পারছে না। ছোট ছোট ট্রলার দিয়ে নির্দিষ্ট গন্তব্য স্থানে পৌঁছাতে হচ্ছে স্থানীয়বাসীকে।


জুরাছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান উদয় জয় চাকমা জানান, স্থানীয় চাষীদের চাহিদা অনুসারে পানি অতিরিক্ত কমে যাওয়াতে জলেভাসা জমিতে বোরোধানের আবাদ করতে কিছুটা সমস্যা হচ্ছে এবং পানির স্তর কমে যাওয়ার কারণে উপজেলাবাসীর যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে।

 

কাপ্তাই জল বিদ্যূৎ সূত্রে জানা গেছে, সোমবার পর্ষন্ত কাপ্তাই হ্রদে পানির উচ্চতা ছিল ৮৮ দশমিক ২২এমএসএল(মিনস সি লেভেল)। রুল কার্ভ অনুযায়ী বর্তমানে হ্রদে পানির স্তর থাকার কথা ছিল ৯০ দশমিক ৬০ এমএসএল। যা স্বাভাবিক চেয়ে ২ দশমিক ৩৮ এমএসএল পানি কম রয়েছে। রুল কার্ভ অনুযায়ী এ মৌসুমে হ্রদের সর্বোচ্চ পানির উচ্চতা থাকবে ৭৬ এমএসএল পর্ষন্ত।

 

কাপ্তাই জল বিদ্যুৎ প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী মোঃ আব্দুর রহমান জানান,কাপ্তাই জল বিদ্যূৎ কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে গত সোমবার ৪টি ইউনিট চালু রেখে ১৬৫ মেগাওয়াট বিদ্যূৎ উৎপাদন করা হয়েছে। তিনি আরও জানান, হ্রদে ৮৮ দশমিক ২২এমএসএল-এ পানির উচ্চতায় হ্রদে নৌ যোগাযোগের ব্যাহত হওয়ার কথা নয়। তবে হ্রদ বেষ্টিত দুর্গম এলাকাগুলোর ব্যাপারে তার তেমন একটা ধারনা নেই বলে জানান তিনি।

 

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও কাপ্তাই হ্রদ পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, বৃষ্টিপাত না হওয়া পর্ষন্ত হ্রদে এভাবে পানির স্তর থাকবে। জুন মাসের দিকে ভারী বৃষ্টিপাত হলে হ্রদের পানির স্তর স্বাভাবিক হয়ে উঠবে।


উল্লেখ্য,১৯৬০ সালের কর্নফূলী নদীর উপর বাঁধ দিয়ে তৈরী করা হয় কাপ্তাই জল বিদ্যূৎ কেন্দ্র। এ বাধের ফলে ২৫৬ বর্গমাইল এলাকা জুড়ে বিশাল জলধারা হওয়ায় ৫৪ হাজার কৃষি জমি পানিতে ডুবে যায় এবং এক লাখেরও অধিক লোকজন উদ্বাস্তুতে পরিণত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ