• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ের উচ্ছেদ বন্ধের দাবীতে বিক্ষোভ ও প্রধানমন্ত্রীর বরাবর স্বারকলিপি

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2018   Thursday

রাঙামাটি জেলার কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় অবস্থিত এশিয়ার বিখ্যাত কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) এলাকাতে অবসরপ্রাপ্ত শ্রমিকদের  উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এলাকায় সাধারণ মানুষ বৃহস্পতিবার বিক্ষোভ এবং  স্বারকলিপি প্রদান করেছে।  বিক্ষোভ সমাবেশ থেকে বাসিন্দাদের অভিযান বন্ধসহ কেপিএম এমডিকে ৩দিনের মধ্যে অপসারণের দাবী জানানো হয়। 

 

কেপিএম উচ্ছেদ অভিযান প্রতিরোধ নাগরিক কমিটির অায়োজনে   বিকালে কেপিএম এলাকা  থেকে উচ্ছেদ অভিযান বন্ধকরনের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা অা`লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক। চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান অানোয়ার ইসলাম বেবির সঞ্চালনায় কাপ্তাই উপজেলা অাওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তনচংগ্যা, উচ্ছেদ অভিযান প্রতিরোধ নাগরিক কমিটির অাহ্বায়ক ইসমাইল ফরিদ সহ চন্দ্রঘোনা ইউনিয়নের শতশত নারী পুরুষ সমাবেশে অংশগ্রহণ করেন। এর আগে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্বারকলিপি দেন স্থানীয়রা। 


রাঙামাটি জেলা অা`লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক বলেন, অববসর প্রাপ্ত শ্রমিক কর্মচারীরা যাহারা বিগত ২-৩বছর যাবত তাদের সমুদয় বকেয়া না পেয়ে হন্ন হয়ে ঘুরছে, কিন্তু কেপিএম কর্তৃপক্ষ তাদের পাওনাদী পরিশোধ না করে তাদের কেপিএম হতে বিতারিত করার পায়তারা চালিয়ে যাচ্ছে। অাজ হতে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। গত ৪মাস যাবত এলাকায় পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীদের কথা বিবেচনায় নিয়ে দ্রুত বৈদ্যুতিক সংযোগ প্রদান ও বসবাসরতদের উচ্ছেদের ক্ষেত্রে তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রত্যাহার করতে হবে।  তিনি উচ্ছেদ অভিযান বন্ধের দ্রুত দাবী জানান।

 

এ বিষয়ে জানতে চাইলে কেপিএম এর জিএম (প্রশাসন) জাহাঙ্গীর হোসেন খান জানান বর্তমানে কেপিএম এ চাকুরিরত  রয়েছে ৬ শত শ্রমিক কিন্ত কেপিএম এলাকায় বসবাস করে ২২ শত পরিবার।  গেল মাসে কেপিএম কতৃপক্ষ গ্যাস বিদুৎ বাবদ ৭৮ লাখ টাকা প্রদান করেছে যা দিয়ে শ্রমিক কর্মচারীদের বকেয়া প্রদান করা যেতো। তিনি বিসিআইসি কতৃপক্ষের নির্দেশক্রমে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। এই বিষয়ে স্হানীয় প্রশাসনকে আগে অবহিত করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ