• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের মতবিনিময় ও রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্ধোধন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2018   Friday

রাঙামাটি জেলা ছাত্রলীগের পূর্ণমিলনী উপলক্ষে বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের মতবিনিময় ও রেজিষ্ট্রেশন কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্রলীগ নেতা সাইফুদ্দিন মানিক। এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ও প্রাক্তন ছাত্রলীগ পূর্ণমিলনীর আহবায়ক অংসুই ছাইন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগ সাবেক জাতীয় পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, সাবেক ছাত্রলীগ নেতা দয়ারাম তনচংগ্যা, বদরুল আলম জিপু, সুজন তনচংগ্যা ধনা, মো: মিজানুর রহমান জীবন, সুব্রত বিকাশ তনচংগ্যা,এরশাদুল কবির। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা হৃদয় তনচংগ্যা ও আক্তার আলম।

 

 অনুষ্ঠানে বক্তারা ছাত্রলীগের অতীত ঐতিয্য তুলে ধরে  আগামী নির্বাচনে নেতা দীপংকর তালুকদারের পক্ষে কাজ করার আহবান জানান সাবেক ছাত্রনেতারা। তারা  আরো বলেন,  ছাত্রলীগের   অনেক সাবেক নেতাকর্মী আজ হাইব্রিড নেতাদের ভিড়ে হারিয়ে যাচ্ছে। অনেক কষ্টে থাকা সত্ত্বে ছাত্রলীগের ওই সাবেক নেতাকর্মীরা অন্যকোন দলে যোগ দেয়নি। নীতির প্রশ্নে তারা সর্বদা অবিচল থেকেছে। নানাবিধ সমস্যায় থাকা এসব ছাত্রনেতাদের তালিকা করে তাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয় সভা থেকে। এছাড়া আগামী মার্চ মাসের সুবিধাজনক একদিন রাঙামাটি জেলা ছাত্রলীগের পূর্ণমিলনী অনুষ্ঠিত  হওয়ার হবে বলে সিদ্ধান্ত হয়।

 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম লাভলু, জাকির হোসেন, রুবেল, এনামুল হক, বাহাদুর, ছাইদুল হক, সালাউদ্দিন, আবু বক্কর সিদ্দিকী সোহেলসহ শতাধিক প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ