• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

বিলাইছড়িতে জাতীয় নিরাপদ খাদ্য দিবসে র‌্যালী ও আলোচনা সভা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Feb 2018   Friday

নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ প্রতিপাদ্যকে-এ সামনে রেখে শুক্রবার বিলাইছড়ি উপজেলায় জাতীয়  নিরাপদ খাদ্য দিবস উদযাপন করা হয়েছে। 

 

দিবসটি উপলক্ষে সকালে উপজেলায় একটি বর্ণাঢ্য র‌্যালীর আয়োজনের মধ্য দিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আসিফ ইকবাল এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাক্যপ্রিয় বড়–য়া, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কৃতি রঞ্জন চাকমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশী লাল চাকমা ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আলম।

 

আলোচনা সভায় বিশেষ অতিথিসহ আরও বক্তব্য রাখেন, বিলাইছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজল কান্তি দে, বিলাইছড়ি বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ দাস, ব্যবসায়ী ও আওয়ামী লীগের যগ্ম-সাধারণ সম্পাদক শুভাশীষ কর ও বিলাইছড়ি প্রেস ক্লাবের সাংবাদিক পুষ্প মোহন চাকমা প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন, সুস্থ সুন্দর জাতি গঠনে নিরাপদ খাদ্য গ্রহন অপরিহার্য। এ কারণে সকলকে নিরাপদ খাদ্য গ্রহনে সচেতনের পাশাপাশি ভেজাল খাদ্য প্রতিরোধে এগিয়ে আসার আহবান জানান । এবং খাওয়ার পূর্বে দুই হাত সাবান দিয়ে ধুয়ে পরিস্কার করে খাদ্যকে নিরাপদে গ্রহনের কথা বলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ