• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

বরকলে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Feb 2018   Wednesday

বুধবার বরকলে বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলায়তনে বন বিভাগের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অথিতি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু বিকাশ চাকমা। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া পারভিনের সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমা বরকল মডেল থানার ওসি মফজল আহম্মদ খান উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা সুবলং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা বরকল সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কমলেন্দু বিকাশ চাকমা আইমাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমর কুমার চাকমা বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলাময় চাকমা  বরকল বন শুল্ক পরীক্ষণ ফাঁড়ির স্টেশন কর্মকর্তা নাজমুল হাসান সদরের রেজ্ঞ কর্মকর্তা গোলাম কিবরিয়া  কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের কনসালটেন্ট ড. নিখিল চাকমা  বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা ফরেষ্টার মোহসিন হোসেন প্রমুখ। এছাড়া সভায় উপজেলার বিভিন্ন মৌজার হেডম্যান কার্বারী সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য গুনেন্দু বিকাশ চাকমা বলেন, ব্যাপক হারে জনসংখ্যা বৃদ্ধি অবাধে বন নিধন সহ পরিবেশের ক্ষতিকারক নানা মুখী কর্মকান্ডের ফলে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা রোধ করার জন্য সকলকে সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। তবে পার্বত্যঞ্চলে জরিপ কার্যক্রম পরিচালনা করতে নানা সমস্যা ও জটিলতা সৃষ্টি হয়। বন বিভাগের উদ্যোগে জরিপ কাজটি এটি কোন রাজনৈতিক কাজ নয় এটি অরাজনৈতিক ও পরিবেশগত বিষয়। তাই এ জরিপ কাজে সকল পেশার মানুষের সহায়তার প্রয়োজন।

 

তিনি আরো বলেন, পার্বত্যঞ্চলে এখনো শান্ত পরিবেশ না থাকায় এ অঞ্চলে তৃনমুল পর্যায়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা সম্ভব হয়না। এ অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হলে শতভাগ উন্নয়ন সম্ভব।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ