• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খালেদা জিয়ার মামলার রায়কে সামনে রেখে রাঙামাটিতে পুলিশের কড়া নিরাপত্তা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Feb 2018   Thursday

 

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ঘোষনাকে সামনে রেখে বৃহস্পতিবার রাঙামাটি শহরে পুলিশের পাশাপাশি বিজিবি’র ভ্রাম্যমান টহল জোরদার ছিল।


খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ন স্থানে পুলিশের পাশাপাশি বিজিবি’র ভ্রাম্যমান মোবাইল টিম মোতায়েন ছিল। এছাড়া শহরের কাঠালতলীস্থ জেলা বিএনপির কার্যালয়ে পুলিশের কড়া নিরাপত্তা প্রহরা চোখের পড়ার মত ছিল। রায় ঘোষণার পর বিকালের দিকে শহরের রিজার্ভ বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে তাৎক্ষণিক হাজির হয় পুলিশ। এ সময় মিছিলকারীদের পুলিশ ধাওয়া করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ ছাড়া জেলায় কোথাও কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


এদিকে, সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা শহরের বিএম শপিং মার্কেটের চত্বরে অবস্থান নেয় এবং শহরে কয়েক দফা মোটরসাইকেলে মহড়া দেয়। তবে শহরে বিএনপি’র কোন নেতাকর্মীকে রাস্তায় দেখা যায়নি।

 

অপরদিকে, গতকাল সকালের দিকে শহরের তবলছড়ি সবুজ সংঘ ক্লাবের সামনে থেকে ছাত্র দলের জেলা শাখার সভাপতি আবু সাদাৎ মোহাম্মদ সায়েমকে পুলিশ আটক করেছে বলে দাবী করেছেন জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপু তালুকদার।

 

তবে রাঙামাটি কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সত্যজিৎ বড়ুয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারাদিন ডিউটির জন্য থানার বাইরে থাকায় আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের গ্রেফতাররের বিষয়টি তার জানা নেই।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ