• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় যৌথ অভিযানে ২৫টি অস্ত্র ও গুলিসহ আটক ৪

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Feb 2018   Friday

ফুল ঝাড়ুর বান্ডিলের ভিতরে অস্ত্র রেখে পাচার করার সময়  লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দূর্গম রোয়াজা পাড়ায় বৃহস্প্রতিবার সন্ধ্যায় সেনাবাহিনী ও র‌্যাব-৭ এর  অভিযান চালিয়ে  ২৫টি দেশীয় তৈরি অস্ত্র ও ২ হাজার ২৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে।  এ সময় ৪ জনকে আটক করা হয়েছে।

 

আটককৃতরা হল, চাইনুং মারমা (৩৬) পিতা- মংচিহ্লা মার্মা, তুইসা মং (৩৬), পিতা- উছা মার্মা, মিফং মার্মা (৪১) পিতা- মৃত চিংফুয়াং মার্মা ও এক্য মার্মা (৪০) পিতা- ছাহ্লাচিং মার্মা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের  ত্রিশডেবা বড় মার্মা পাড়া এলাকার বাসিন্দা।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭) এর লেঃ কমান্ডার আশেকুর রহমান বৃহস্পতিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়েছে। 

 

অভিযানে অংশে নেওয়া র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক সাহেদা সুলতানা(এএসপি) জানান, দীর্ঘদিন যাবত লামা উপজেলার দূর্গম বনফুর ও রোয়াজা পাড়া  এলাকায় খুন, ডাকাতি, চাঁদাবাজি, মাদক চোরাচালান, মানুষ অপহরণ ও মানুষ আটক করে  মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড ঘটে আসছে।  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম  এ এলাকাটিতে ব্যাপক গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। দীর্ঘদিনের নিবিড় পর্যবেক্ষন বান্দরবান জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের বনপুর রাজাপাড়াস্থ দূর্গম পাহাড়ী এলাকায় সংঘবদ্ধ একটি অস্ত্র ব্যবসায়ী অস্ত্রপাচারের উদ্দেশ্যে বিপুল পরিমান অবৈধ অস্ত্র ও গুলি নিয়ে ফুল ঝাড়ুর ভিতরে করে অবস্থান করছে।  এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে  বৃহস্প্রতিবার সন্ধ্যায় সেনাবাহিনীর আলীকদম জোন ও র‌্যাব-৭, চট্টগ্রাম যৌথ অভিযান পরিচালনা করে  ২৫টি অস্ত্র (১৪টি এসবিবিএল এবং ১১ টি ওয়ানশুটার গান) ও ২ হাজার ২৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  ফুলের ঝাড়ুর ভেতরে বান্ডিলে করে পাচার করার সময় হাতনাতে ৪ ব্যাক্তিকে আটক করা হয়।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন জানান, চট্রগ্রাম র‍্যাব-৭ এর একটি টিম ও সেবাহিনীর আলীকদম জোনের নেতৃত্বে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ের ১নং ওয়ার্ডের রোয়াজা পাড়ায়  বৃহস্প্রতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে অনেক অস্ত্র ও গুলি উদ্ধারসহ ৪জনকে আটক করে। র‍্যাব শুক্রবার সন্ধ্যায় থানায় উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃতদের নিয়ে আসে। মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ