• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আলীকদমে রাইসমিলসহ পাঁচ দোকান পুড়ে ছাই

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2018   Wednesday

বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের কাসেম মেম্বার পাড়ায় একটি রাইস মিলসহ ৫টি দোকানে আগুনে লেগে পুড়ে গেছে। বুধবার রাত সাড়ে ১২টার সময় এ দূর্ঘনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতির পরিমান প্রায় ১২ লক্ষ বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 

তবে এ দোকান গুলোতে কি ভাবে আগুণ লাগলো এ ব্যাপারে এখনো নিশ্চত হতে পারেনি বলে জানিয়েছেন আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রফিক উল্লাহ।

 

পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ী সূত্রে জানা গেছে, বুধবার রাত ১২ টার দিকে দোকান গুলোর চারদিক থেকে একই সাথে আগুন জ্বলতে দেখা যায়। এ কারণে কোন ব্যবসায়ী দোকানে রক্ষিত কোন মালামাল উদ্ধার করতে পারেনি। দোকানের আশেপাশের লোকজন এগিয়ে এসে দুই ঘন্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারনি। তার কারণে নিমিশেই ব্যাবসায়ী আবু তালেবের একটি চায়ের দোকান, মোঃ আবচারের একটি রাইস মিল আরেকটি মুদির দোকন, ছুট্রু মিয়ার একটি খালী দোকান, মোঃ গফুরের একটি মুদি দোকান ও আবু তাহেরের একটি চায়ের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ আবচার ও ছুট্রু মিয়া বলেন, দোকানের পাশে আমাদের বাড়ী। আগুন লাগার কিছুক্ষণের আমরা দোকানের কাছে এসে দেখি দোকান গুলোর এক সাথে জ্বলতে দেখি। এলাবাসি মিলে এক সাথে আগুণ নিভানোর চেষ্টা করেও আগুন নিভাতে পারিনি। দোকন গুলো থেকে কেউ কোন মালামাল উদ্ধার করতে পারেনি। দুপুরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতে আমরা ব্যাবসায়ীরা স্বস্ব দোকানের ক্ষতির হিসাব প্রশাসনকে আমরা দিয়েছি।

 

আলীকদম থানার এএসআই আব্দুল খালেক বলেন, ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীরা আমাদের কাছে একটি রাইস মিলসহ ৫টি দোকানের ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে উল্ল্যেখ করে হিসাব জমা দেয়। তবে পত্যক্ষদর্শী এলাকাবাসী ও ব্যবসায়ীরা বলছে দোকান গুলো এক সাথে জ্বলে পুড়ে যায়। তবে এখনো পর্যন্ত

থানায় কেউ অভিযোগ করেনি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ