• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2018   Saturday

খাগড়াছড়ির জেলা সদরের হরিনাথ পাড়া এলাকায় দীলিপ কুমার চাকমা ওরফে বিনয়(৪২) নামে এক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য ‘গণতান্ত্রিক ইউপিডিএফ’ গ্রুপকে দায়ী করেছে সংগঠনটি।

 

জানা যায়, শনিবার সকালে হরিনাথ পাড়ায় একটি বাসার সামনে দীলিপ কুমার চাকমাসহ দুজন বসা ছিলেন। এসময় একদল অস্ত্রধারী তাদের তাড়া করলে দীলিপ কুমার চাকমা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে অস্ত্রধারীরা পেছন থেকে গুলি করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। অপরজন পালিয়ে যেতে সক্ষম হয়। নিহত দীলিপ কুমার চাকমা পানছড়ির চেঙ্গী ইউনিয়নের মনিপুর এলাকার সন্তোস কুমার চাকমার ছেলে। তিনি হরিনাথ পাড়ায় সাংগঠনিক  দায়িত্বে ছিলেন ।

 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র জেলা সংগঠক মাইকেল চাকমা ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এই ঘটনায় নব্য মুখোশ বাহিনী(ইউপিডিএফ গণতান্ত্রিক) ও জেএসএস এমএন লারমা গ্রুপের সন্ত্রাসীরা দায়ী। তাঁরা নতুন করে পাহাড়ে সংঘাত সৃষ্টি করছে। তবে গণতান্ত্রিক ইউপিডিএফ ও জেএসএস এ হন্তকান্ডের দায় অস্বীকার করেছে।

 

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ তারেক মুহাম্মদ আব্দুল হান্নান জানান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে নেওয়া  হয়েছে। ময়না তদন্তের পর লাশ তার পরিবারের কাছে হন্তান্তর করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ