• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে মহিলা ক্রীড়া সংস্থার শীতকালীন খেলাধূলা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Feb 2018   Saturday

কাপ্তাই উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুক্রবার বিকেলে শীতকালীন খেলাধূলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

উপজেলা সদরস্থ বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় স্কুল, কলেজেপড়ুয়া ছাত্রী,চাকরিজীবি মহিলা ও গৃহিনীরা অংশ গ্রহন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ করেন উপজেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি উপজেলা ইউএনও`র সহধর্মিনী লুৎফন নাহার। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম,মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নুর বেগম মিতা। মহিলাদের শীতকালীন খেলাধূলার মধ্যে ৫ম শ্রেণী থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীদদের ১০০ মিটার দৌড়, রশি নাচ, বিস্কুট দৌড় প্রতিযোগিতা,৬ষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রীদের অঙ্ক দৌড়, ভারসাম্য দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজ পর্যায়ের ছাত্রীদের বাস্কেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, গৃহী হিনীদের সুঁই সুতা দৌড়, ১০০ মিটার দৌড়, হাঁটা প্রতিযোগিতা ও চাকরিজীবি মহিলাদের বাস্কেট বল নিক্ষেপ, বল বদল খেলা অনুষ্ঠিত হয়। খেলাগুলো পরিচালনা করেন সাংবাদিক মোশারফ হোসেন, নজরুল ইসলাম লাভলু, নুর বেগম মিতা, মিনু প্রু মারমা, শিক্ষিকা আয়শা ছিদ্দিকা, ফেরদৌস আক্তার।

 

এসময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংস্থার উপদেষ্টা সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন, ক্রীড়া সংস্থার সহসভাপতি ও বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার, ক্রীড়া সংস্থার সহসভাপতি ইউপি সদস্য মিনু প্রু মারমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনিস্ট্রাকটর তমা চৌধুরী প্রমুখ। উপস্থিত দর্শকরা শীতকালীন খেলাগুলো বেশ উপভোগ করেন। খেলা শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ