• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

চাকমা রাণী য়েন য়েন-এর উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে সংহতি সমাবেশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2018   Monday

চাকমা সার্কেলের রাণী য়েন য়েন-এর উপর হামলার প্রতিবাদে সোমবার রাঙামাটিতে সংহতি সমাবেশ করেছে চাকমা সার্কেলের সাধারন প্রজাসহ বিভিন্ন সামাজিক সংগঠন। 

 

চাকমা রাজ সার্কেল কার্যালয় চত্বরে আয়োজিত সংহতি সমাবেশে বক্তব্যে দেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায়, চাকমা রাণী য়েন য়েন, বোমাং সার্কেলের প্রতিনিধি চহ্লা প্রু জেমি, পার্বত্য চট্টগ্রাম নাগকি কমিটির সভাপতি গৌতম দেওয়ান, বিশিষ্ট শিক্ষাবিদ মংসানু চৌধুরী, মানবধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, নারী নেত্রী ডনাই প্রু নেলী, নমিতা চাকমা, হেডম্যান অন্নসাধন চাকমা প্রমুখ।  সংহতি সমাবেশে বিভিন্ন দাবী-দাওয়ার ব্যানার ফেষ্টুন নিয়ে চাকমা সার্কেলের সাধারন প্রজা,হেডম্যান-কারবারীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের কয়েক হাজার  লোকজন অংশ নেন।

 

সমাবেশে বক্তারা চাকমা রাণীর উপর আইন-শৃংখলা বাহিনীর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সুষ্ঠ তদন্ত  করে দোষীদের শাস্তির দাবী জানান। একই সাথে গেল ২৩ জানুয়ারী বিলাইছড়ি উপজেলার অরাছড়ি গ্রামে দুই মারমা তরুনীর উপর যৌন নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

 

সংহতি সমাবেশে চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, এক বিন্দু রক্ত থাকতে আমরা আমাদের নায্য অধিকার আদায়ে কাজ করে যাবো। চাকমা রাজা, রাণী ও রাজ পরিবারকে মেরে ফেললেও  চাকমা জাতি জাতীকে মেরে ফেলতে পারবে না। তাই মরা গরুর বাঘকে আমরা ভয় করি না। গেল ১৫ জানুয়ারী রাঙামাটি জেনারেল হাসপাতালে চাকমা রানী য়েন য়েন ও  নারী ভলান্টিয়ারদের উপর ২০ থেকে ২৫ জন পুরুষ-নারী  একত্র হয়ে হামলা করেছে তাদের লজ্জা করে না?

 

চাকমা রাজা পার্বত্য চট্টগ্রামে আইনের শাসন নেই উল্লেখ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি খুবই শ্রদ্ধা করি এবং উনি আমার বড় বোন। তবে আজকের এই সংহতি সমাবেশে একটি পোষ্টারে দাবী করা হয়েছে পার্বত্য চট্টগ্রামের মানুষ প্রধানমন্ত্রীর শাসন চায়, সেনাশাসন নয়। তাই দেশের সব জেলায় প্রধানমন্ত্রী হবেন পার্বত্য চট্টগ্রামকে বাদ দিয়ে নয়। কারণ পার্বত্য চট্টগ্রাম  বাংলদেশেরই অংশ। এখানেও আইন শাসন ও গণতন্ত্র একই হতে হবে।  

 

চাকমা রাণী য়েন য়েন বলেন, আমার আর ভলাণ্টিয়ারদের উপর যারা হামলা করেছে তারা ভাবতে পারে জিতে গেছে। কিন্তু আমরা মার খেয়েছি বলে আমাদের এই লড়াই থামবে না, বরং মনোবল আরো বেশী করে বেড়েছে ও সুদৃঢ় হয়েছে। 

 

তিনি আরো বলেন, বিলাইছড়ি যে দুই বোন নির্যাতনের শিকার হয়েছে তার বিচার চেয়েছি। আমরা কোন রকম আইন লংঘন না করে আইন মেনে তার প্রতিকার চেয়েছি।

 

পার্বত্য নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, চাকমা রাণী উপর হামলা তার লজ্জা নয়, এ লজ্জা রাষ্ট্রের। আর সরকারের বিশেষ বাহিনী যদি মনে করে থাকে চাকমা রাণীর উপর হামলা হয়েছে তা নিয়ে আমরা চুপচাপ বসে থাকি তারা বোকার স্বর্গে বসবাস করছে।

 

উল্লেখ্য,  ২৩ জানুয়ারী রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়ার ইউনিয়নের অরাছড়ি গ্রামে দুই মারমা তরুনীর একজনকে ধর্ষন ও অপরজনকে ধর্ষনের চেষ্টা করা হয় অভিযোগ করা হয়।  ঘটনার শিকার দুই তরুনীকে আইন-শৃংখলা বাহিনী কড়া প্রহরায় হাসপাতালের একটি কক্ষে  রাখা হয় এতদিন।  ঘটনার শিকার দুই তরুনীদের মানসিক মনোবল ফিরিয়ে আনার লক্ষে রাণী য়েন য়েন ও ভলাণ্টিয়াররা এতদিন তাদের সঙ্গ দিয়ে আসছিল। গেল ১৫ ফেব্রুয়ারী দুই তরুনীর সাথে রাঙামাটি জেনারেল হাসপাতালে অবস্থান করার সময় রাণী য়েন য়েন ও ভলাণ্টিয়াররা শারীরিকভাবে হামলার শিকার হন বলে অভিযোগ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ