• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

শিল্পকলা একাডেমির ৪৪ বছর পূর্তি উপলক্ষ্যে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2018   Monday

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৪ বছর পূর্তি ও বসন্ত বরণ উপলক্ষে সোমবার রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা শিল্পকলা একাডেমির আহ্বায়ক মনোয়ারা আক্তার জাহান এর সভাপতিত্বে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার সুমনী আক্তার, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক (ভাঃ) রূপনা চাকমা, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুজিবুল হক বুলবুল বক্তব্য দেন। স্বাগত বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক মিলন ধর।

 

এর আগে জেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী জেলা বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন পয়েন্ট পদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে সামাজিক সাংস্কৃতিক  ও বিভিন্ন  প্রতিষ্ঠান প্রধানরা উপস্থিত ছিলেন।

 

আলোচনাসভা শেষে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমির সঙ্গী ও নৃত্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, বাঙ্গালির হাজার বছরের ঐতিহ্যমতি শিল্প-সংস্কৃতির বিকাশ, চর্চা এবং সংরক্ষণের স্বপ্ন নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমী’ ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি বাংলাদেশের শিল্প সংস্কৃতি বিকাশের একমাত্র জাতীয় প্রতিষ্ঠান এবং প্রতিভাবান শিল্পী তৈরির অপার সম্ভবনার একটি ক্ষেত্র। এখান থেকেই গুনী শিল্পীরা উঠে এসেছে।

 

তিনি আরো বলেন, বর্তমান সরকার পার্বত্য বাসির প্রতি খুবই আন্তরিক। তাই এখানকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের সংস্কৃতি চর্চা ও রক্ষায় শিল্পকলার পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউটের মাধ্যমে নৃত্য, নাট্য, সঙ্গীত, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন ও অনুষ্ঠানের আয়োজন করে চলেছে। তিনি বলেন, এখানকার নৃ-গোষ্ঠীর শিশুরা যাতে শিশুকাল থেকেই তাদের স্ব স্ব ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে সেলক্ষ্যে তাদের নিজস্ব ভাষায় পাঠ্য বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করছে। তিনি আরো বলেন, একটি জাতির পরিচয় তার ভাষা ও সংস্কৃতি। সুস্থ সংস্কৃতির চর্চা ও বিকাশে সরকারের পাশাপাশি  সাংষ্কৃতিক ব্যাক্তিত্ব ও অভিভাবকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ