• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহালছড়িতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2018   Wednesday

খাগড়াছড়ির মহালছড়িতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বুধবার শহীন মিনারে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে উপজেলা প্রশাসন থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণ।


সকাল সাড়ে ৮টায় মহালছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনের মধ্য দিয়ে বিশাল এক প্রভাত ফেরী বের হয়। প্রভাত ফেরীটি মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।


এছাড়া দিবসটি উপলক্ষে মহালছড়ি টাউন হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোসতাক আহমেদ পিএসসি, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা নাসরিন উর্মি, মহালছড়ি কলেজের অধ্যক্ষ মৈত্রী প্রসাদ খীসা, বাংলা বিভাগের প্রভাষক তুষার কান্তি দাশ। দিবসটি উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তিসহ নানা আয়োজন করা হয়।


অপরদিকে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মহালছড়ি উপজেলা শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে। সংগঠনের উপজেলা শাখার সভাপতি মেনন চাকমার নেতৃত্বে বাবু পাড়া এলাকায় একত্রিত হয়ে সকল জাতিসত্তার ভাষা-সংস্কৃতি, ইতিহাস সুরক্ষিত হোক, ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এই শ্লোগানে খালী পায়ে র‌্যালী সহকারে টাউন হল প্রাঙ্গনে এসে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।


পরে মেনন চাকমা পাহাড়ি ছাত্র পরিষদের স্ব স্ব মাতৃভাষার ৫ দফা দাবী সম্বলিত বিভিন্ন দাবী দাওয়া নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ