• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

মাতৃভাষা দিবসে খাগড়াছড়িতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাল পিসিপি

স্টাফ রিপোর্টার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Feb 2018   Wednesday

খাগড়াছড়ি জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, দিবসটি উডলক্ষে সকাল সাড়ে ৭টায় জেলা শহর মুক্তমঞ্চ এলাকায় একত্রিত হয়ে সকল জাতিসত্তার ভাষা-সংস্কৃতি, ইতিহাস সুরক্ষিত হোক! ভাষা শহীদদের প্রতি বিন¤্র শ্রদ্ধা এই শ্লোগানে খালী পায়ে র‌্যালী সহকারে টাউন হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি তপন চাকমা ও সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা। এসময় আরো উপস্থিত ছিলেন পিসিপি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক এলটন চাকমা, সাংগঠনিক সম্পদাক রুপেশ চাকমা, অর্থ সম্পাদক জহেল চাকমা, খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক জেসীম চাকমা, খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ শাখার সভাপতি রনেল চাকমা। পরে একে একে ফুল দিয়ে শতাধিক নেতা-কর্মী, শুভাকাঙ্খি, সমর্থক ও সাধারণ শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

 

পুষ্প স্তবক অর্পণ শেষে খালি পায়ে হেঁটে এক র‌্যালী বের করা হয়। র‌্যালীটি মুক্ত মঞ্চ এলাকায় এসে শেষ হয়।

 

এছাড়াও একই স্লোগানে স্ব-স্ব শাখার ব্যানারে পানছড়ি, মহালছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, মানিকছড়ি ও লক্ষীছড়ি উপজেলা সদরগুলোতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন পিসিপি’র নেতা-কর্মীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ