• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

কাপ্তাইয়ে মাদক নিয়ন্ত্রনে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রেস ব্রিফিং

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2018   Thursday

মাদক নিয়ন্ত্রন সংক্রান্ত বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বৃহস্পতিবার কাপ্তাইয়ে  প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।  

 

কাপ্তাই উপজেলা তথ্য অফিসের উদ্যোগে  উপজেলা রেষ্ট হাউজে প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মো: হারুনের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন, কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো: নুরুল আলম, চন্দ্রঘোনা থানার ওসি (তদন্ত) সুজন কান্তি বড়ুয়া, কাপ্তাই পিডিবির এডি সিকিউরিটি জসিম আহাম্মদ, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মো: কবির হোসেন, মোশারফ হোসেন, নুর মো:মামুন, আলমগীর কবির, মাহফুজ আলম।

 

 প্রেস ব্রিফিং এ মাদক দ্রব্য নিয়ন্ত্রনে জনসচেতনতা গড়ে তুলতে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মো: হারুন।

 

ওসি (তদন্ত) মো: নুরুল আলম বলেন, পারিবারিক অশান্তি, হতাশা, প্রেমেব্যর্থ, অসৎসঙ্গসহ নানা কারণে আমাদের দেশে যুব সমাজ মাদকের প্রতি ঝুঁকে পড়ে এবং এই যুব সমাজই বেশি ক্ষতিগ্রস্ত হয়।

 

প্রধান অতিথি ইউএনও তারিকুল আলম তার বক্তব্যে বলেন, সিগারেট মাদক না হলেও মাদকের সূত্রপাত এই সিগারেট থেকেই শুরু হয়। কারণ কোন কিশোর বা যুবক প্রথমেই গাঁজা, ফেনসিডিল, হেরোইন দিয়ে নেশা শুরু করতে পারেনা। বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ে তারা সিগারেট থেকে আস্তে আস্তে মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। এব্যাপারে পারিবারিক বন্ধনই পারে কিশোর যুবকদের এই ভয়াবহ নেশার কবল হতে রক্ষা করতে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ