• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পানছড়িতে বই মেলা এবং ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

পানছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2018   Thursday

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির পানছড়িতে দু’দিনব্যাপি বই মেলা ও ৩৯ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা বৃহস্পতিবার  সম্পন্ন সম্পন্ন হয়েছে।

 

পানছড়ি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পানছড়ি উপজেলা গণ পাঠাগার প্রাঙ্গনে গেল ২৭ ও ২৮ ফেব্রয়ারী এ বই মেলা অনুষ্ঠিত হয়। পানছড়ি উপজেলা চেয়ারম্যান সর্বোত্তম চাকমা গত ২৭ ফেব্রয়ারী এ মেলা উদ্বোধন করেন। এ লক্ষে গেল ২৭ ফেব্রয়ারী পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপি ‘ভাষা ও বর্ণমালা’ প্রতিযোগিতা হয়। ৩য় থেকে ৫ম শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় পানছড়ি বাজার মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী মাহবুবা আক্তার ও রেজাউল করিম। ৬ষ্ঠ- ৮ম শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় পানছড়ি বাজার মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র জুলিয়াস চাকমা ও সুদেব চাকমা। ৯ম- দ্বাদশ শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণি শিক্ষার্থী দিপা নন্দী ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার একাদশ শ্রেণি শিক্ষাথী খুরশিদা জাহান।

 

অপরদিকে বৃহস্পতিবার দিন ব্যাপি বিজ্ঞান অলিম্পিয়াড  পরীক্ষা হয়। পরীক্ষায় ৩য় থেকে  ৫ম শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় পানছড়ি বাজার মডেল সরকারী প্রাঃ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র আশিকুর ইসলাম ও ৪র্থ শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদৌস। ৬ষ্ঠ থেকে  ৮ম শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন ও রানার আপ হয় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের  ৮ম শ্রেণির ছাত্রী জিন্নাত আরা জেরিন ও পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী বৈশালী চাকমা। ৯ম থেকে ১০ম শ্রেণি গ্রুপে চ্যাম্পিয়ন হয় পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের মেরাজ হাসান। কলেজ পর্যায়ে চ্যাম্পিয়ন হন পানছড়ি ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণি ছাত্র ইব্রাহীম খলিল।

 

সমাপনী দিনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর ‘ভাষা ও বর্ণমালা’ ও বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ী শিক্ষার্থী ও মেলায় বিজয়ী হওয়া স্টলদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

 

শিক্ষক সুলতান মাহমুদের সঞ্চালনায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন পানছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সর্বোত্তম চাকমা। এসময় খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) উত্তম চন্দ্র দেব, পানছড়ি ইউপি চেয়ারম্যান নাজির হোসেন, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা যুবলীগ নেতা মিলন সাহাসহ বিভিন্ন বিদ্যালয়ের উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ