• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় অগ্নিকান্ডে ১০ দোকান ঘর ভূস্মিভূত

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2018   Tuesday

বান্দরবানের লামা পৌরসভার ৪নং ওয়ার্ডের কুটিশিল্প এলাকায় অগ্নিকান্ডে ১০টি দোকান পুড়ে গেছে। মঙ্গলবার ভোর রাত আড়াইটার সময় এ দূর্ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫৬ লক্ষ ১০হাজার টাকা বলে দাবী করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।


জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটছে বলে ধারণা করছেন লামা ফায়ার সার্ভিসের লোকজন। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লামা ইউনিট ঘটনাস্থলে এসে আগুণ নেভায়। মো. গোলাম মোস্তফা, ফাহিম, নুর ইসলাম, শিপন, আব্দুল মতিন, আরিফ, শফিক, রহমত আলী, জসিম উদ্দিন ও লোকমান হোসেন নামরে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।


লামা পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিক জানান, মঙ্গলবার ভোর রাত আড়াইটার সময় আগুণ লেগে দশটি দোকান পুড়ে যায়।


উপজেলা নির্বাহী কর্মকর্তার ত্রাণ শাখার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তর্পন দেওয়ান বলেন, কুটিশিল্প এলাকায় মঙ্গলবার গভীর রাতে অগ্নিকান্ডের ঘটনায় ১০টি দোকান পুড়ে গেছে। সব মিলিয়ে প্রায় ৫৬ লক্ষ ১০হাজার টাকার সম্পদ পুড়ে গিয়ে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখিন হয়।


লামা ফায়ার ষ্টেশনের লিডার বিশান্ত বিকাশ বড়ুয়া জানান,বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুণ লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আমরা অগ্নিকান্ডের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রণে এনেছি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আনোয়ার হোসেন অগ্নিকান্ডের ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ