• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

রাজস্থলীতে সেগুন বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার

রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Mar 2018   Monday

সোমবার রাজস্থলী উপজেলায় তাইতং পাড়া গ্রামের পার্শ্বে চুশাক পাড়ার  একটি সেগুন বাগান থেকে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ  উদ্ধার করেছে পুলিশ।

 

পুলিশ জানায়, সোমবার কয়েক মহিলা উপজেলা পরিষদ চেয়ারম্যান ছোট বোন এসিংঞো মারমার সেগুন বাগান থেকে লাগুড়ী সংগ্রহ করতে গেলে দুর থেকে লাশ পড়ে থাকতে দেখে এবং লাশ থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে  ২নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উথান মারমাকে বিষয়টি জানানোর পর তিনি রাজস্থলী থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।  লাশ ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতকালে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত অজ্ঞাত ব্যক্তির লাশটি অনুমানিক বয়স ৫৫ বছরের উর্ধ্বে হবে। তার পরনে পাজ্ঞাবী, সাদা রঙের লুঙ্গি ও চোখের চশমা ছিল এবং  লাশের পাশে একটি কীট নাশক বোতলও পাওয়া গেছে।

 

রাজস্থলী থানা অফিসার ইন-চার্জ এসএম মাহাবুবুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ