• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

লামায় ভাবীর লাঠির আঘাতে দেবরের মৃত্যু

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2018   Sunday

লামায় বসতবাড়ীর গাছকাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়ার ফাঁকে ভাবির লাঠির আঘাতে মোঃ আমিরুল ইসলাম(২৭) নামের এক দেবরের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মালিচাঁন ঝিরি এলাকায় এ ঘটনা ঘটেছে।

 

লামা থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক(এসআই) বাবু কৃষ্ণ দাস জানান, নিজেদের বসতভিটার গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাই মো. রবিউল (৩৩) ও স্ত্রী আম্বিয়া বেগম (২৫) এর সাথে শনিবার ৩ মার্চ দুপুর থেকে কয়েক ধাপে ঝগড়া হয় আমিরুলের। এ ঘটনাকে কেন্দ্র করে বিকাল সাড়ে ৪টার সময় পূনরায় ঝগড়া বেঁধে যায় উভয়ের মাঝে। এ সময়  বড় ভাইয়ের স্ত্রী আম্বিয়া বেগম গাছের লাঠি দিয়ে আমিরুলের মাথায় জোরে আঘাত করলে মাথা ফেটে প্রচন্ড রক্তখনন হতে থাকে। রক্তাক্ত অবস্থায় আমিরুলকে বাড়ির অন্যান্য লোকজনরা দ্রুত  চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে যায়। রাত ৯ টায় চমেক হাসপাতালে পৌঁছালে জরুরী বিভাগের দায়িত্বরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে তিনি জানান। চমেকে কর্তৃপক্ষ রোববার নিহতের ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত মো. আমিরুল ইসলাম(২৭) ইউনিয়নের চিউরতলী, মালিচাঁন ঝিরির লিয়াকত আলীর ছেলে।

 

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমিরুলের মৃত্যু হয়েছে এমন সংবাদ পেয়ে বড় ভাই মো. রবিউল (৩৩) ও স্ত্রী আম্বিয়া বেগম (২৫) পালিয়ে যায় বলে জানিয়েছেন ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার মো. আক্তার হোসেন মেহেরাজ।

 

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে নিহত আমিরুলের স্ত্রী হাজারা বেগমসহ পরিবারের অন্যান্য লোকজনরা চমেক হাসপাতাল থেকে আমিরুলের মরদেহ নিয়ে বাড়ী উদ্দ্যশ্যে রওনা দিয়েছে। ঘটনার সাথে জড়িত ভাই ও ভাবিকে আটকের জন্য অভিযান চলছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ