• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে বাবা-ছেলের পারিবারিক কলহলের জের ধরে পুড়ল ১৬টি বসতবাড়ী

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2018   Thursday

বৃহস্পতিবার দুপুরের দিকে বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারের পাশে কসাই পাড়ায়  অগ্নিকান্ডে ১৬টি ঘর পুড়ে গেছে। এলাকাবাসীদের অভিযোগ বাবা-ছেলের মধ্যে পারিবারিক কলহলের জের ধরে নিজেদের বসত ঘরে আগুনে  দেয়ার কারণে এ ঘটনা ঘটেছে। 

 

এলাকাবাসী লোকমান দিদারসহ অনেকে জানিয়েছেন, জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউপি’র দুরছড়ি বাজারের পাশে কসাই পাড়ায় বাবা কপিল উদ্দীনের সাথে মাদকাসক্ত হেলাল উদ্দীনের মধ্যে ঝগড়াঝাটি হয়। এক পর্যায়ে মাদকাসক্ত হেলাল উদ্দীন মোটর সাইকেল থেকে অকটেন বের করে নিজের ঘরে মধ্যে আগুন ধরিয়ে দেয়। পরে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পাশ্ববর্তী বাকী ১৫টি বসত বাড়ী পুড়ে ছাই হয়ে যায়। 

 

তবে বাঘাইছড়ি উপজেলায় কোন ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকায় স্থানীয় লোকজন দীর্ঘ আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। এতে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হবে বলে ধারনা করছেন এলাকাবাসীরা। ঘটনার পর পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিম সারোয়ার  ও বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন। ছেন, কসাই পাড়ার বাসিন্দা

 

খেদারমারা ইউপি’র ওয়ার্ড মেম্বার মোঃ মঈন উদ্দীন জানান, কসাই পাড়াবাসী কপিল উদ্দীন ও তার ছেলে হেলাল উদ্দীনের মধ্যে পারিবারিক কলহলের জের ধরে নিজেদের ঘরে আগুন দেয়ার কারণে পাশ্ববর্তী ঘরগুলোও আগুনে পুড়ে গেছে। বর্তমানে দ্জুনই পলাতক রয়েছেন। ঘটনাটি তিনি বাঘাইছড়ি থানা পুলিশকে জানিয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ