• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

কাপ্তাইয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ষষ্ঠ শ্রেনীর ছাত্রীকে পালাক্রমে ধর্ষন, আটক ১

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Mar 2018   Thursday

রাঙামাটির কাপ্তাইয়ে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ষষ্ঠ শ্রেনীর এক ছাত্রীকে পালাক্রমে ধর্ষন করা হয়েছে বল খবর পাওয়া গেছে। এ ঘটনায় এক যুবককে আটক করা হয়েছে। গেল মঙ্গলবার রাতে এলাকার নেভি রোডে এ ঘটনাটি ঘটেছে।

 

কাপ্তাই থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনারদিন সন্ধ্যায় কাপ্তাই শামসুদ্দিন বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ওই ছাত্রী নতুন বাজার এলাকায় প্রাইভেট পড়তে গেলে পথিমধ্যে এলাকার দুই বখাটে ছাত্রীটিকে ফুসলিয়ে এলাকার নেভি রোডের নিরিবিলি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ওই বখাটেরাসহ আরও কয়েক বখাটে মিলে তাকে পালাক্রমে ধর্ষন করে। এরপর বখাটেরা অচেতন অবস্থায় মেয়েটিকে তার বাসার সামনে ফেলে রেখে পালিয়ে যায়। রাত প্রায় সাড়ে ১০ টার সময় অচেতন ও মুর্মূষ অবস্থায় তার বাবা-মা তাকে পেয়ে দিশেহারা হয়ে পড়ে। তাৎক্ষনিক বিষয়টি তারা থানায় জানান। থানা কর্তৃপক্ষ দ্রুত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্রগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেন।

 

এদিকে, নির্যাতীত ছাত্রীটি ঘটনার সাথে জড়িত দু`যুবকের নাম বলেছে। ওই রাতেই কাপ্তাই থানার ওসি (তদন্ত) মো: নুরুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে  লগগেইট এলাকা থেকে জড়িত রাকিব (২৩) পিতা-মো:ফারুক ঢালীকে আটক করে। জড়িত বখাটে হান্নান পিতা-আ:মতলবসহ অন্যান্যরা গা-ঢাকা দিয়েছে।

 

এব্যাপারে গেল বুধবার সন্ধ্যায় কাপ্তাই থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ২, তারিখ: ২৮/২১৮। মামলা করার পরই ধর্ষনের ঘটনাটি জনসন্মুখে আসে।

 

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: নুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জড়িত অন্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। আটক রাকিবকে বৃহস্পতিবার রাঙামাটি জেলহাজতে প্রেরন করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ