• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে পিসিপিসহ তিন সংগঠনের মুখোশবাহিনী প্রতিরোধ দিবস পালন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Mar 2018   Wednesday

বুধবার খাগগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)সহ তিন সংগঠন প্রশাসনের বাধার মুখে মুখোশ বাহিনী প্রতিরোধ দিবস পালন করেছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার দপ্তর সম্পাদক সমর চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, পিসিপি,হিল উইমেন্স ফেডারেশন (এইচডব্লিউএফ) ও গণতান্ত্রিক যুব ফোরাম (ডিওয়াইএফ) তিন সংগঠনের নেতৃবৃন্দ উত্তর খবংপুজ্জ্যায় অমর বিকাশ চাকমার স্মৃতিস্তম্ভে  পুষ্পস্তবক অর্পণ করেছেন। এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে তারা অমর বিকাশসহ পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক আন্দোলনে আত্মবলিদানকারী সকল শহীদদের প্রতি সম্মান জানান।

 

প্রেস বার্তায় অভিযোগ করা হয়, পুষ্পস্তবক অর্পণ ও আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তিন সংগঠনের নেতা-কর্মীগণ স্বনির্ভর বাজারস্থ ইউপিডিএফ কার্যালয়ে ফিরে এসে পরবর্তী কর্মসূচির জন্য অবস্থান নেয়। এসময়  আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অতির্কিতে তিন সংগঠনের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এ সংবাদ ছড়িয়ে পড়লে আশেপাশের এলাকা থেকে লোকজন ছুটে এসে তিন সংগঠনের নেতা-কর্মীদের প্রতিরোধে যোগ দেয়।  পরে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়ে। দু’ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।  এতে হামলায় তিন সংগঠনের আট থেকে দশজন কর্মী আঘাতপ্রাপ্ত হয়। পরে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে শান্ত করতে ঘটনাস্থলে খাগড়াছড়ি জেলা এএসপি সালাহ উদ্দীন, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ওসি তারেক মাহাম্মুদ হান্নানসহ পুলিশের কর্মাকর্তারা এসে পৌঁছলে উপস্থিত জনতা বিনাপ্ররোচনায় শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধাপ্রদান ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। প্রশাসন ও পুলিশের কর্মকর্তাগণ শান্তিপূর্ণ সমাবেশে বাধা না দেয়ার প্রতিশ্রুতি দিলে সেখানে উপস্থিত জনতাকে নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

 

এতে ইউপিডিএফ নেতা দেবদন্ত ত্রিপুরা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা সাংগঠনিক সম্পাদক রেশমি মারমা, পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তপন চাকমা ও  সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা বক্তব্য রাখেন।

 

বক্তারা পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনাপ্ররোচনায় হামলার জন্য প্রশাসনকে দায়ী করেন। তারা অধিকার আদায়ের স্বার্থে অমর বিকাশের মতো আত্মবলিদানের অঙ্গীকার করেন। সন্ধ্যায় শহীদ অমর বিকাশ স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ