• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে চাইথুই মারমাকে অপহরণের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2018   Friday

চাইথুই মারমা নামে এক ব্যক্তিকে অপহরণসহ ইউপিডিএফের অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে শুক্রবার খাগড়াছড়িতে  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার এলাকা থেকে সচেতন পার্বত্যবাসীর ব্যানারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে এতে বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় রাজনৈতিক দল, সামাজিক সংগঠনের পক্ষ হতে একাত্বতা প্রকাশ করা হয়। সমাবেশে  শত শত পাহাড়ি-বাঙ্গালী তাতে অংশ নেন। বিক্ষোভটি শহরের নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার হয়ে শাপলা চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

 

সমাবেশে বক্তব্য রাখেন , মারমা সংগঠন ঐক্য পরিষদের উপদেষ্ঠা কংচাইরী মারমা, ইউপিডিএফ (গনতান্ত্রিক) এর সদস্য রিপন চাকমা, পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, জনসংহতি সমিতি (এমএন লারমা গ্রুপ) সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক রাজ্য মণি চাকমা, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সভাপতি লোকমান হোসেন, সম-অধিকার আন্দোলনের জেলা সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।

 

সমাবেশে বক্তারা বলেন, খুন, গুম, অপহরণ, চাঁদাবাজিসহ ইউপিডিএফের সন্ত্রাসী কর্মকান্ডে সাধারণ মানুষ অতিষ্ট হয়ে উঠেছে। অবিলম্বে চাইথুই মারমাকে মুক্তি ও সকল সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ না করলে কঠোরভাবে দমনের হুমকি দেয়া হয়।

 

উল্লেখ্য গেল ৪ মার্চ  রবিবার মানিকছড়ি পাকলা পাড়া এলাকা নিজ বাড়ী থেকে চাইথুই মারমাকে অপহরন করে দুর্বৃত্তরা।  এ অপহরণ ঘটনায়  ইউপিডিএফকে দায়ী করলেও  ইউপিডিএফের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ