• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিএডিসি এলকায় অগ্নি দূর্গতদের মাঝে রাঙামাটি জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Mar 2018   Friday

রাঙামাটির তবলছড়ির ওয়াপদা কলোনী সংলগ্ন বিএডিসি এলাকায় ভয়াবহ অগ্নিকান্ডে পুরে সর্বস্ব হারানো ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে শুক্রবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নগদ অর্থ বিতরণ করেছে।


শহরের তবলছড়িস্থ রাঙ্গামাটি ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল প্রাঙ্গণে ক্ষতিগ্রস্থ ২৭টি পরিবারের মধ্যে ১৩টি বাড়ীর মালিকদের নগদ ৬হাজার ২শত ও ১৪টি ভাড়াটিয়া পরিবারদের মাঝে নগদ ৩হাজার টাকা করে নগদ অর্থ বিতরন করা হয়।


এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর সদস্য মনোয়ারা আক্তার জাহান, জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ শামছুল আলম, জেলা শ্রমিক লেিগর যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক মোঃ আইয়ুব খান’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অর্থ বিতরণকালে বক্তরা বলেন, প্রত্যেকের উচিত প্রতিটি অসহায় মানুষের সাহায্যার্থে যা কিছু আছে তাই নিয়ে এগিয়ে আসা। সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের বিত্তবান লোকরা অসহায় মানুষের পাশে থাকলে বর্তমান সমাজে অনেক কিছুর পরিবর্তন আসবে। ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের শান্তনা ও সমবেদনা জানিয়ে বক্তরা বলেন, চোর কিংবা ডাকাতরা চুরি করলে অন্ততঃ ঘরটি থাকে কিন্তু এক জনের ঘরে আগুন লাগলে প্রতিবেশীর ঘরও রেহাই পাইনা সর্বশ্ব হারিয়ে সে পরিবার নিঃস্ব হয়ে যায়। তাই রান্না বা বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আমাদের সবসময় সচেতন থাকাতে হবে।


উল্লেখ, গেল ১৯ফেব্রুয়ারী সোমবার রাতে রাঙামাটি শহরের তবলছড়ি বিএডিসি কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে বসতবাড়ী সম্পূর্ণ ভষ্মিভূত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ