• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার ৩দিনব্যাপী কর্মসূচী

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Mar 2018   Monday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস ২০১৮ পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে শিশু-কিশোরদের নিয়ে ১৫ও ১৬ মার্চ ২দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা, ১৭মার্চ আনন্দ র‌্যালী, আলোচনা সভা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ৩দিন ব্যাপী কর্মসুচীর আয়োজন করা হয়েছে।


জাতির জনকের জন্মদিন উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে ৪টি বিভাগে ২দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার ১ম দিন ১৫ মার্চ সকাল ১০টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার প্রধান পৃষ্টপোষক হাজী মো: মুছা মাতব্বর।


এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন আওয়ামীলীগ অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের সুধীজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদ মান্না, অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক মো: শাহ এমরান রোকন।


সাংস্কৃতিক প্রতিযোগিতার ২য় দিন ১৬ মার্চ সকাল ১০টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার উপদেষ্টা ফিরোজা বেগম চিনু।


১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে বিকাল ৪টায় রাঙামাটি বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গন হতে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা, বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধুর ভাস্কর্য্যে পুষ্পমাল্য অর্পণ, বিকাল ৪.৪৫টায় বঙ্গবন্ধুর ভাস্কয্যে সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আলোচনাসভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সম্মানিত সদস্য, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা জননেতা দীপংকর তালুকদার।


হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু-দিবস ২০১৮ পালন উপলক্ষে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা কর্তৃক অয়োজিত ৩দিনব্যাপী কর্মসূচীতে উপস্থিত থাকার জন্য সকলকে অনুরোধ জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ