• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

জুরাছড়িতে তিন ইউনিয়নে ১০ টাকার মূল্যে চাল বিক্রয় উদ্বোধন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2018   Tuesday

খাদ্যবান্ধব কর্মসূচীর আওয়াতায় মঙ্গলবার রাঙামাটি জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে তালিকাভুক্ত সুবিধাভোগীদের মাঝে ১০ টাকার মূল্যে চাল বিক্রয় উদ্বোধন করা হয়েছে। 

 

জুরাছড়ি বনযোগীছড়া ইউনিয়নের ধামাইপাড়া কেয়াং বাজারের ডিলার রাজেশ চাকমার দোকানে ১০ টাকার মূল্যে চাল বিক্রয় উদ্বোধনকালে কৃষি সম্প্রসারণ বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা আশিষ চাকমা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও স্থানীয় হেডম্যান কার্ব্বারীগণ উপস্থিত ছিলেন।


অন্যদিকে চলতি মাসের প্রথম সাপ্তাহে মৈদং ইউনিয়নের শীলছড়ি বাজার সংশ্লিষ্ট্য ডিলার অরুন চাকমার দোকানে ও দুমদুম্যা ইউনিয়নের বরকলক বাজারে সংশ্লিষ্ট্য ডিলার রনজিত চাকমার দোকানে উদ্বোধন করা হয়।


সংশ্লিষ্ট্য ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, বনযোগীছড়া ইউনিয়নে তালিকা ভুক্ত ১৩৫ জন, মৈদং ইউনিয়নে ১৩৫ জন ও দুমদুম্যা ইউনিয়নে ১৭৭ জন হত দরিদ্র নির্ধারিত কার্ডের মাধ্যমে প্রতি মাসে প্রতি কেজি ১০ টাকা হারে ৩০ কেজি হারে ডিলারের নিকট থেকে চাল কিনতে পারবে।


উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা গেছে, বছরের মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- প্রতি বছরের এই পাঁচ মাস দেশের গরিব মানুষের কষ্ট হয়। এ সময় বাজারে চালের দাম বাড়তির দিকে থাকে, তাই এই পাঁচমাস তাদেরকে প্রতি কেজি ১০ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হবে। এ কর্মসূচীর মাধ্যমে বছরে জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নে ৬৭ দশমিক ৫০ টন চাল বিতরণ করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ