• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে দুদিন ব্যাপী তথ্য মেলা ও পৌর কর্তৃপক্ষের সাথে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2018   Tuesday

মঙ্গলবার রাঙামাটিতে দুদিন ব্যাপী তথ্য মেলা ও পৌর সভার মেয়র ও কাউন্সিলরদের সাথে পৌর জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) রাঙামাটির উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে দুইদিন ব্যাপি তথ্য মেলার উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। অনুষ্ঠানে সনাক রাঙামাটির সভাপতি চাঁদ রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম সফি কামাল। স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক সদস্য এঞ্জেলা দেওয়ান এবং টিআইবি’র প্রতিনিধি হিসেবে বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম ম্যানেজার মোঃ মোফাক্কার মুর্শেদ চৌধুরী।


মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার মাধ্যমে সেবা সম্পর্কিত তথ্য এবং সেবা প্রাপ্তীর অধিকার সম্পর্কে সচেতন করার উদ্দেশ্যে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান তথ্য মেলায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রাঙামাটি পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয় ও কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার পুরস্কার প্রদান করেন।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন “ তথ্য মেলার উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণ কিভাবে বিভিন্ন প্রতিষ্ঠান হতে তথ্য পেতে পারে সে সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রাপ্তির কৌশল সম্পর্কে জনানো। তথ্য প্রাপ্তির মাধ্যমে মানুষের অধিকার নিশ্চিত হবে”।


বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র আকবর হোসেন বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অন্যতম মাধ্যম হচ্ছে তথ্যের সহজলভ্যতা। তথ্য মেলার মাধ্যমে জনসাধারণ কিভাবে তথ্য পেতে পারে তা জানতে পারবে।


বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম সফি কামাল বলেন সরকার তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন ২০০৯ প্রনয়ন করেছে । তথ্য অধিকার আইনের আওতায় সকল প্রতিষ্ঠানে সেবা সম্পর্কে নাগরিকত্ব সনদ দৃশ্যমান স্থানে টানানো এবং ওয়েব সাইটে প্রতিষ্ঠানের সকল তথ্য প্রকাশের নির্দেশনা রয়েছে।


এছাড়া তথ্য মেলার প্রথম দিনে রাঙামাটি পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দের সাথে জনগণের মুখোমুখি অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে জনগণের মুখোমুখি হয়ে উত্তর প্রদান করেন পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী ।


এসময় অনুষ্ঠানে পৌরবাসী স্বচ্ছ ও জবাদিহিমূলক জনমুখী পৌরসভা হিসেবে গড়ে তোলার জন্য রাঙামাটি পৌর এলাকার জনগণ পৌর কর্তৃপক্ষের নিকট পৌরসভার উন্নয়ন, সমস্যা ও অভিযোগ সম্পর্কে সরাসরি প্রশ্নের মাধ্যমে জানতে চান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ