• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    
 
ads

রাঙামাটিতে দুই দিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলা বৃহস্পতিবার সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Mar 2018   Thursday

রাঙামাটিতে দুই দিন ব্যাপি পরিবার পরিকল্পনা মেলা বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে। 

 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ সুমনী আক্তার, জেলা পরিবার পরিবার কার্যালয়ের উপ-পরিচালক বেগম সাহান ওয়াজ।

 

পরিবার পরিকল্পনা কার্যক্রমের ব্যাপক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার পরিকল্পনা কার্যক্রমের ব্যাপক প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ মেলার আয়োজন করেছে।

 

পরে মেলার প্রথম ও সমাপনী দিনে আয়োজিত বিতর্ক ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ও মেলায় বিভিন্ন বিভাগের অংশগ্রহণকারী ১৮টি স্টলের মধ্যে থেকে বিভিন্ন প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। 

 

 প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন,  পাহাড়ের তৃণমূল পর্যায়ের জনসাধারণকে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ও বাল্য বিয়ে বন্ধে আরো সচেতন করতে হবে।

 

তিনি বলেন, এ দেশের ভৌগলিক আয়তনের চেয়ে লোকসংখ্যা দিন দিন বাড়ছে। এ সমস্যা সমাধানে পরিকল্পিত পরিবার গঠনে সচেতন বার্তাগুলো প্রচারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ