• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি পর্যটন শহর ময়লা অর্বজনায় স্তুপে পরিণত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Mar 2018   Tuesday
রাঙামাটি শহর এখন ময়লা-অবর্জনা স্তুপে পরিণত হয়েছে। ছবিটি বনরুপার কাটাপাহাড় গলির মূখ থেকে তুলেছেন ছন্দ সেন চাকমা।

রাঙামাটি শহর এখন ময়লা-অবর্জনা স্তুপে পরিণত হয়েছে। ছবিটি বনরুপার কাটাপাহাড় গলির মূখ থেকে তুলেছেন ছন্দ সেন চাকমা।

রাঙামাটি শহরের প্রধান সড়কসহ বিভিন্ন অলিগলিতে ময়লা-অর্বজনার স্তুপে পরিণত হয়েছে। এতে পচা দুর্গন্ধে পৌরবাসীর দুর্ভোগ চরমে পৌছেছে। 


জানা গেছে, সারাদেশে পৌর সভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে রাজধানীর ঢাকার প্রেস ক্লাবের সামনে পৌর সভা সার্ভিস অ্যাসোসিয়েশন(বিএপিএস) এর উদ্যোগে গেল ১০ মার্চ থেকে অবস্থান কর্মসূচি পালন করছেন। এরই অংশ হিসেবে রাঙামাটি পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা এই অবস্থান কর্মসূচিতে যোগদান দিয়েছেন। সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট ঘোষনা না দেয়া পর্ষন্ত সারাদেশের পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা  অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে।


এদিকে, রাঙামাটি পৌর সভার কর্মকর্ত-কর্মচারীরা ঢাকায় অবস্থান কর্মসূচিতে যোগদানের কারণে গেল শনিবার থেকে রাঙামাটি শহরে বিভিন্ন স্থানে ময়লা-অর্বজনা ভরে গেছে। এতে পুরো শহরের বিভিন্ন স্থানে ময়লা-অর্বজনা স্তুপে পরিণত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে ময়লা-অর্বজনা স্তুপের কারণে পচা দুর্গন্ধে পৌরবাসীর দুর্ভোগ চরমে পৌছেছে। পর্যটন শহর এখন শ্রীহীন হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে রাঙামাটির পৌর সভায় ময়লা-অবর্জনা ভরে গিয়ে শহরবাসীর চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। পৌরবাসীরা এই দুর্ভোগ থেকে রেহায় পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।


রাঙামাটি পৌর সভার প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দীন জানান, পৌর সভা কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা ও পেনশসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবীতে ঢাকায় অবস্থান কর্মসূচিতে যোগদান করায় শনিবার থেকে রাঙামাটির পৌর সভার সকল ধরনের সেবা বন্ধ রয়েছে। পৌর সভার কর্মকর্তা-কর্মচারীরা সরকারের কাছে যে দাবী জানাচ্ছেন তা যুক্তিক দাবী। তবে পৌর সভার সেবা প্রদান বন্ধের কারণে শহরে যে বিভিন্ন স্থানে ময়লা অবর্জনা স্তুপে পরিণত হয়ে পৌরবাসীর অসুবিধা হচ্ছে এজন্য পৌর সভার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। আশা করছি আগামী কয়েক দিনের এই সমস্যার সমাধান হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ