• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ের মনোরম প্রাকৃতিক পরিবেশ দেখে মুগ্ধ হলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট

ঝুলন দত্ত,কাপ্তাই(রাঙামাটি) : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Mar 2018   Wednesday

রাঙামাটি থেকে বান্দরবানে সফরে যাওয়ার পথে মঙ্গলবার কাপ্তাইয়ে যাত্রা বিরতি করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট। এসময় তিনি রাঙামাটির পর্যটন খ্যাত কাপ্তাইয়ের অপরুপ প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখে মুগ্ধ হয়েছেন।

 

জানা গেছে, গেল রোববার থেকে দুদিনের সফরে আসেন মার্কিন রাষ্ট্র দূত মার্শা বার্নিকাট। তিনি রাঙামাটিতে অবস্থানকালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা প্রশাসক ও চাকমা সার্কেল চীফ-এর সাথে সৌজন্য সাক্ষাত এবং ইউএসএইডের পরিচালিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন। মঙ্গলবার বিকালে তিনি রাঙামাটি পরিদর্শন শেষে বান্দরবানের উদ্দেশ্য যাওয়ার সময় কাপ্তাইয়ের বন বিভাগের  বনফুল রেস্ট হাউজে যাত্রা বিরতি করেন। এ সময় তার সাথে ছিলেন ইউএসএইডি`র বাংলাদেশ মিশন প্রধান জেনিনা জারুজেলস্কি সহ ইউএসএঅাইডি সংস্থার কর্মকর্তারা।

 

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট কাপ্তাই পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল অালম, রাঙামাটি বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মো. নূর, কর্ণফুলী রেঞ্জ অফিসার অাব্দুল মালেক শেখসহ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তারা।

 

যাত্রা বিরতিকালে কাপ্তাইয়ের অপরুপ সৌন্দর্য্যময়  লীলাভুমি, পর্যটন উপশহর খ্যাত কাপ্তাইয়ের মনোরম পরিবেশ  দেখে মুগ্ধ হন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। এসময় তিনি নিজের মোবাইল দিয়ে কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য্যকে ক্যামেরার ফ্রেমে বন্দি রাখেন। পরে মার্কিন রাষ্ট্রদূতসহ তার সফর সঙ্গীদের সাথে নিয়ে বান্দরবানের উদ্দেশ্য কাপ্তাই ত্যাগ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ