• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে প্রাথমিক শিক্ষকদের বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2018   Friday

উচ্ছাস আর আনন্দময় পরিবেশে কাপ্তাই উপজেলা প্রাথমিক শিক্ষকদের শুক্রবার বার্ষিক বনভোজন ও মিলন মেলা সম্পন্ন হয়েছে।

 

নদী, পাহাড় আর সবুজের ছায়াঘেরা "প্রশান্তি পিকনিক স্পটে" এই মিলন মেলার আয়োজন করা হয়। মিলন মেলায় দিনব্যাপী শিক্ষক- শিক্ষিকাদের বিভিন্ন খেলাধূলা,সঙ্গীত,রেফেল ড্র অনুষ্ঠানের মধ্যদিয়ে আনন্দমুখর পরিবেশে শেষ হয়। মিলন মেলার প্রধান আর্কষন ছিল সঙ্গীত পরিবেশনা। অনুষ্ঠানে উপজেলা ইউএনও তারিকুল আলম, উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী,ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল ও সঙ্গীত শিল্পী ও প্রাথমিক শিক্ষিকা তানিয়াসহ সঙ্গীত শিক্ষক, অতিথি ও আগত দর্শকদের মুগ্ধ করে।

 

সঙ্গীতপর্ব শেষে  এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিলন মেলা ও বনভোজন পরিচালনা কমিটির আহবায়ক শিক্ষক মো: ইসমাইল হোসেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলদার হোসেন, উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুরশিদুল আলম চৌধুরী,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুই ছাইন চৌধুরী, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল, আবাসিক প্রকৌশলী আশফাকুর রহমান মুজিব, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, মো: কবির হোসেন, সহকারি শিক্ষা  কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস,নিমি চাকমা, ইনষ্ট্রাক্টর তমা চৌধুরী, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রতন দাশ, সাধারন সম্পাদক মংসুই চৌধুরী, সহকারি শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হাসান
প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক আবু বক্কর সিদ্দিক সোহেল।

 

সভা শেষে রেফেল ড্র,খেলাধূলায় অংশগ্রহনকারি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন অতিথিরা।

--হিবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ