• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটির মাঝেরবস্তি বাংলা নববর্ষ উদযাপন পরিষদ কমিটি গঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Mar 2018   Friday

বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ’কে স্বাগত  জানানোর উদ্দেশ্যে বিগত ২৪বছরের ন্যয় এ বছর ২৫বছর (রজত জয়ন্তী) উদযাপনের লক্ষ্যে রাঙামাটির মাঝেরবস্তি এলাকায় বাংলা নববর্ষ উদযাপন পরিষদ কমিটি গঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের স্থানীয় একটি হোটেলে এ কমিটি গঠন করা হয়।

 

এ সময় রাঙামাটির মাঝেরবস্তি বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্ঠা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু, বাংলা নববর্ষ উদযাপন পরিষদের উপদেষ্টা ও ৩নং পৌর কাউন্সিলর পুলক দে, পরিষদের উপদেষ্টা নাসির উদ্দিন তালুকদার, উপদেষ্ঠা মাইকেল দাশ বিপ্লব’সহ অন্যান্য উপদেষ্টামন্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

নব গঠিত কমিটিতে নিরুপম ত্রিপুরা আহ্বায়ক ও সদস্য সচিব অপুশ্রীং লেপচা এবং সুমন ত্রিপুরা অর্থ সচিব হিসেবে নির্বাচিত করা হয়। অন্যান্যদের মধ্যে যুগ্ন আহ্বায়ক বকুল আসাম, ছাবির আলম সুমন, সুদিপ্ত রাজ চৌধুরী সজল দাশ, যুগ্ন সদস্য সচিব জন ত্রিপুরা গৌরব ও ববি চাকমা, সহকারী অর্থ সচিব সঞ্জীব কুমার দাশ (মামুন)। মহিলা সম্পাদিকা হিসেবে মুনমুন চাকমা, শান্ত ত্রিপুরা, লক্ষ্মী দেবী নেওয়ার ও রিনি দে। অন্যদিকে বাবলু থাপা,  শম্পু বাহাদুর থাপা, মোঃ নাহিদ, অরনপ ত্রিপুরা, প্রীতম চাকমা রিপন, দীপ্ত মান বড়–য়া, মোঃ জনি, সুজিত দে, অনিক ত্রিপুরা, শিমুল চৌধুরী, ডেনি ত্রিপুরা, রবি দে, আকিব, বিশাল ত্রিপুরা, মোঃ সাজ্জাদ, দিপশ চাকমা, মোঃ আরিফ, মোঃ জলিল, বারুদ চাকমা, প্রমোদ চাকমা, অমিতাভ নেওয়ার ও রাজেশ দাশ কার্যকরি সদস্য হিসেবে মনোনীত হয়। 

 

বাংলা নববর্ষ ১৪২৫ বঙ্গাব্দ উপলক্ষে পরিষদের উদ্যেগে আগামী ১৫এপ্রিল ২রা বৈশাখ দিনব্যাপী বর্ণ্যাঢ্য র‌্যালী, পান্তা ভাত বিতরণ, পুরস্কার বিতরনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের উদ্দ্যেগ গ্রহণ করা হয়েছে।

 

কমিটি কর্তৃক আগামী ১৫এপ্রিল ২০১৮ আয়োজিত অনুষ্ঠান সমূহে প্রশাসনের কাছ থেকে আইন শৃংখলা রক্ষায় সার্বিক সহযোগীতা প্রদানের অনুরোধ জানানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ