• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে শিশু দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Mar 2018   Saturday

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শনিবার খাগড়াছড়ির মহালছড়িতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

“বঙ্গবন্ধুর জন্মদিন: রঙ ছড়ানো আলো, লাল-সবুজের বাংলাদেশে থাকবে শিশু ভালো” শ্লোগানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামান্না নাসরিন উর্মি, মুক্তি যোদ্ধা শাহাজাহান পাটোয়ারী, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জোবায়েরুল হক, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

 

এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে একটি  বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।  র‌্যালীটি উপজেলার গুরুত্বপূর্ন সড়কে প্রদক্ষিণ করে। 

 

আলোচনা সভায় বঙ্গবন্ধুর শৈশব জীবনের ইতিহাস তুলে ধরে শিক্ষার্থদের উদ্দেশ্যে বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শৈশবকাল থেকে সাহসী, নির্ভিক ও অন্যায়ের প্রতিবাদী ছিলেন। তিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বাঙ্গালী জাতিকে প্রতিষ্ঠা করেছেন।  তোমরা বঙ্গবন্ধুর জীবন ও সংগ্রাম থেকেই শিক্ষা নিতে হবে। বক্তারা সকলকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ