• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

উপজাতীয় কোটা বাতিলের দাবীতে রাঙামাটিতে বাঙালী ছাত্র পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2018   Sunday

পার্বত্য চট্টগ্রামে উপজাতীয় কোটা শতকরা ৫ শতাংশ  থেকে ১শতাংশ নামিয়ে আনার দাবীতে রোববার রাঙামাটিতে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ।

 

পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্যে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে  বক্তব্যে রাখেন পার্বত্য নাগরিক পরিষদের সভাপতি বেগম নূর জাহান, পার্বত্য বাঙালী ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন,প্রচার সম্পাদক মোঃ আব্দুল্লাহ্ আল মোমিন, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ তাজুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক মোঃ জাকির হোসেন, খাগড়াছড়ি কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউনুস, রাঙামাটি সরকারি কলেজ শাখার ছাত্রী বিষয়ক সম্পাদিকা নাদিয়া ইসলাম।

 

 

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে মূল জনগোষ্ঠীর চাইতে শতকরা ১ শতাংশেরও  কম উপজাতীদের জন্য ৫ শতাংশ কাটা দিয়ে সরকার পাহাড়ের বাঙালীদের সাথে চরম বৈষম্য  তৈরী করছে। বক্তারা পাহাড়ে বাঙালীদেরও সমান সংখ্যক কোটা চালুর দাবী জানান, অন্যথায় দূর্বার আন্দোলনের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে অচল করে দেয়ার হুমকি দেন তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ