• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাইয়ে আন্ত:ক্লাব বলিবল টুর্নামেন্টে প্রগতি সংসদ চ্যাম্পিয়ন

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2018   Monday

কাপ্তাই উপজেলা আন্ত:ক্লাব বলিবল টুর্নামেন্টর ফাইনাল খেলা রোববার বিকেলে কর্ণফুলী ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে প্রগতি সংসদ চ্যাম্পিয়ন হয়েছে।

 

ফাইনাল খেলার পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ও চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবীর সভাপতিত্বে বিশেষ  অতিথি ছিলেন চন্দ্রঘোনা মিশন হাসপাতালের উপ পরিচালক ডা: প্রবীর খিয়াং,  কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোজাম্মেল হক। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক থুই চা প্রু মারমা রুবেল,উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মো: হারুন, ক্রীড়া সংস্থার সহ সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, সাংবাদিক নজরুল ইসলাম লাভলু, কাজী মোশারফ হোসেন প্রমুখ।

 

ক্লাব ভিত্তিক নক্ আউট সিস্টেমের এ টুর্নামেন্টে আয়োজতি টুর্নামেন্টে মোট ৮টি ক্লাব অংশ নিয়েছে।  ফাইনাল খেলা কাপ্তাই প্রগতি সংসদ ও কাপ্তাই লগ গেইট ক্রীড়া চক্রের মধ্যে অনুষ্ঠিত হয়। এতে ২-০ সেটে লগ গেইট ক্রীড়া চক্রকে হারিয়ে প্রগতি সংসদ চ্যাম্পিয়ান হয়। ফাইনাল খেলা পরিচালনা করেন শিক্ষক মাহবুব হাসান বাবু, মো: নুরন নবী ও নুর নবী সপু।  অনুষ্ঠান পরিচালনা করেন মিশন হাসপাতালের প্রোগ্রাম ম্যানেজার বিজয় মারমা। আলোচনা সভা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রার্নাসআপ দলের মাঝে পুরস্কার বিতরন করেন।

 

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা যুবসমাজের উদ্দেশ্যে বলেন, আজ দেশের যুবসমাজের একটি বিরাট অংশ অভিশপ্ত মাদকের নেশায় জড়িয়ে নিজেদের সুন্দর ভবিষ্যত জীবন ধ্বংস করছে।এর থেকে পরিত্রান পাওয়ার একটাই উপায় হলো বেশি বেশি খেলাধূলায় অংশ গ্রহন করা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ