• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে বিসিক’র সহকারি মহাব্যবস্থাপক ও জেলা মৎস্য কর্মকর্তার বিদায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2018   Tuesday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত বিসিক এবং জেলা মৎস্য অধিদপ্তরের দুই কর্মকর্তাকে মঙ্গলবার বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা পরিষদ।

 

পরিষদ চেয়ারম্যানের সভা কক্ষে এ বিদায় সংবর্ধনা  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বক্তব্যে দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, জেলা পরিষদের সদস্য সাধন মনি চাকমা, বিদায়ী বিসিক এর এজিএম স্বপন কুমার ত্রিপুরা ও জেলা মৎস্য কর্মকর্তা  মোঃ আব্দুর রহমান।

 

অনুষ্ঠানে পরিষদের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা ক্রেষ্ট তুলে দেন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও অন্যান্য কর্মকর্তারা।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদায়ী দুই কর্মকর্তা স্ব স্ব পদে দায়িত্ব থাকাকালীন সময়ে অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সাথে সরকারি নির্দেশনা মেনে জনগণের জন্য কাজ করে গেছেন। তারা শুধু দক্ষ কর্মকর্তা ছিলেননা বরং স্ব স্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সকল শ্রেণিপেশার মানুষের সঙ্গে ব্যবহারে অত্যন্ত আন্তরিক ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে বিদায়ী দুই কর্মকর্তার সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন।

 

বিদায়ী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুর রহমান বলেন, প্রায় ১৩ বৎসরের অধিককাল তিনি পার্বত্য এলাকায় কাজ করতে গিয়ে সকল মানুষের আন্তরিকতা পেয়েছেন। কাজের প্রয়োজনে বিভিন্ন সময় পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত এলাকায় কাজ করতে গিয়ে কখনো তিনি অসুবিধায় পড়েননি। পদোন্নতি জনিত কারণে (সরকারের উপসচিব হিসাবে পদোন্নতি) বদলী হলেও যদি কখনো সুযোগ হয় বা সরকার তাকে সুযোগ দেয় তাহলে তিনি ভবিষ্যতেও পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য কাজ করবেন।

 

অবসর প্রস্তুতিতে গমনরত বিসিক এর এজিএম স্বপন কুমার ত্রিপুরা বলেন, আমি এ এলাকার মানুষ হিসাবে এ এলাকায় কাজ করার সুযোগ পেয়ে এ পদে দায়িত্বকালীন সময়ে যথাসাধ্য চেষ্টা করেছি এ প্রতিষ্ঠানের মাধ্যমে এলাকার মানুষের জন্য কাজ করে যেতে। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সেকারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ