• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে মতবিনীময় সভায় বক্তারা
পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে প্রতিহিংসা রাজনৈতিক বিরাজ করছে

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2018   Tuesday

পার্বত্য শান্তি চুক্তি যথাযথ বাস্তবায়িত না হওয়ায় পাহাড়ে প্রতিহিংসা রাজনৈতিক বিরাজ করছে। সাধারণ মানুষের ঘুম কেড়ে নিয়েছে এ রাজনীতি। আতংক এখনো বিরাজ করছে পার্বত্য এলাকার গ্রামের মধ্যে। পার্বত্য শান্তি চুক্তি দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।

 

মঙ্গলবার জুরাছড়িতে সেনা বাহিনীর উদ্যোগে মতবিনীময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও হেডম্যান, কার্ব্বারীগণ এ মন্তব্য করেন।

 

এ সময়জোন অধিনায়ক কেএম ওবায়দুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী দেওয়ান, থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাছেদ, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণসহ বিভিন্ন বিভাগের সরকারী-বেসরকারী কর্মকর্তা এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তব্যে দেন জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বাছেদ, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়া নন্দ দেওয়ান, ঘিলাতলী গ্রামের কার্ব্বারী অনিল কুমার চাকমা শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর।

 

মতবিনিময় সভায় আগে সেনা বাহিনীর উদ্যোগে স্থপিত জোন সদর দপ্তরে ছাত্র-ছাত্রীদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র উদ্ভোধন ও সভা শেষে অনুদান এবং কৃষকদের ধান মারই মেশিন প্রদান করা হয়। এছাড়া বিগত বছরে এপ্রিল হতে অধ্যবধি পর্যন্ত ৩ লক্ষ ৩৬ হাজার ৫শত টাকার বিনীময়ে বিভিন্ন উন্নয়ন, অনুদান সহায়তা ও বিভিন্ন অপরাধ দমনের সাফল্য চিত্র ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়।

 

সভাপতির বক্তব্যে জোন অধিনায়ক কেএম ওবায়দুল হক বলেন, পার্বত্য অঞ্চলের বসবাসরত সাধারণ জনগন যুগ যুগ ধরে সন্ত্রাসীদের নীরবে চাঁদা দিয়ে যাচ্ছে। এসব অর্থ দিয়ে সংগ্রহ করা হচ্ছে অস্ত্র। আর সে অস্ত্র দিয়েই সাধারণ জনগনকে জিম্মি করে রেখেছে সন্ত্রাসীরা। এসব সন্ত্রসীদের প্রতিটি গ্রামে সন্ত্রাস বিরোধী কমিটির মাধ্যমে তাঁদের প্রতিরোধ করতে হবে।

 

তিনি আরো বলেন, আইন শৃংখলা বাহিনী দুষ্ট্য দমনে বিশ্বাসী। সন্ত্রাসী ছাড়া আইন শৃংখলা বাহিনী কাউকে বিনা কারণে গ্রেপ্তার করবে না।

 

থানা অফিসার ইনচার্জ  মোঃ আব্দুল বাছেদ বলেন, বিগত বছরের ডিসেম্বর মাসের আওয়ামী লীগের বিশেষ সাংগটনিক সম্পাদক অরবিন্দু চাকমার হত্যাকান্ড ছাড়া চলতি জানুয়ারী মাসের ছোট দোকান চুরি ঘটনা ছাড়া বর্তমানে এলাকায় আইন শৃংখলা পরিস্থিতি ভাল রয়েছে।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, উপজেলায় চলমান সরকারী গৃহীত বাস্তবায়িত ও চলমান প্রকল্প উস্থাপন করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ