• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সহজেই জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌছে দেওয়ায় আমাদের কাজ-মামুনুর রশিদ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2018   Tuesday

সহজেই জনগণের দ্বারপ্রান্তে সেবা পৌছে দেওয়াই আমাদের কাজ। রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে জনগণের দুঃখ, দুর্দশা দেখা আমাদের কর্তব্য।


কাপ্তাই উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মানসম্মত শিক্ষা, দুর্নীতি দমন সহ বিভিন্ন সেবা মূলক কার্যক্রম ও উন্নয়ন মূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে মঙ্গলবার আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ এ কে এম মামুনুর রশিদ এ কথা বলেন।


উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার তারিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন, ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যন অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই থানা অফিসার ইনচার্জ সৈয়দ মোঃ নুর ও চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ মাহমুদ। মতবিনিময় সভায় উপজেলার সুশীল সমাজ, জনপ্রতিনিধি, শিক্ষক,হেডম্যান-কার্বারী, সাংবাদিকসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।


উপস্থিত লোকজনের বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। সভার পূর্বে জেলা প্রশাসককে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে জনপ্রতিনিধি ও উপজেলা বিভিন্ন প্রধানগণের উপস্থিতিতে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।


প্রসঙ্গত, অতি সম্প্রতি রাঙামাটি জেলা প্রশাসক হিসেবে এ কে এম মামুনুর রশিদ যোগদানের পর জেলার ১০টি উপজেলার মধ্যে সর্বপ্রথম কাপ্তাই উপজেলায় সফর করেন। কাপ্তাইয়ের প্রাকৃতিক সৌন্দর্য্য, প্রশাসন ও সর্বস্তরের জনগণের আথিতিয়তা ও সম্প্রীতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কর্ণফুলী স্টেডিয়াম এর নবনির্মিত প্রধান ফটক উম্মোচন ও কর্ণফুলী ডিগ্রী কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ এবং এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ