• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পিসিপি’র রাজশাহী মহানগর শাখার ১৯তম বার্ষিক শাখা সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Mar 2018   Tuesday

মঙ্গলবার পাহাড়ী ছাত্র পরিষদের রাজশাহী মহানগর শাখার ১৯তম বার্ষিক শাখা সম্মেলন ও ২০তম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।


পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের রাজশাহী মহানগর শাখা সাধারণ সম্পাদক রাসেল চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) অডিটোরিয়ামে সন্মেলনে পার্বত্য চট্টগ্রাম অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় তথ্য ও প্রচার বিভাগের সদস্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা।

 

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক দীপন চাকমার সঞ্চালনায় এবং সহ-সভাপতি রুপেশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি জুয়েল চাকমা, আদিবাসী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি এ এম শাকিল প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ রাজশাহী মহানগর শাখার তথ্য ও প্রচার সম্পাদক মংক্যাওয়াইন রাখাইন।


সম্মেলনের মাধ্যমে দীপন চাকমাকে সভাপতি, রাসেল চাকমাকে সাধারণ সম্পাদক এবং মংক্যাওয়াইন রাখাইনকে সাংগঠনিক সম্পাদক করে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের রাজশাহী মহানগর শাখার ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য রেং য়ং ম্রো।


প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি তথ্য ও প্রচার বিভাগের সদস্য দীপায়ন খীসা বলেন, আজকে যারা নতুন কমিটিতে আসবেন তাদেরকে অবশ্যই পার্বত্য চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে বেগবান করতে হবে। সেই সাথে সমতলের সকল আদিবাসীদের সাথে সমন্বয় সাধন ও দেশের শিক্ষিত প্রগতিশীল সমাজের সাথে আন্ত-যোগাযোগ বৃদ্ধি করতে হবে।


বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আমিরুল ইসলাম কনক বলেন, পাহাড়কে রক্ষা করতে হলে দেশের বিভিন্ন প্রান্তে অধ্যয়নরত পাহাড়ী ছাত্র-ছাত্রীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পাহাড়কে নিয়ে একটি মহল বৃহত্তর বাঙালি সমাজে ক্রুটিপূর্ণ তথ্য ছড়িযে দিচ্ছে। যার কারণে পাহাড়ী এবং বাঙালিদের মধ্যে মনস্তাত্ত্বিক ও সামাজিক বৈষম্য সৃষ্টি হচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ