• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

খাগড়াছড়িতে সড়ক অবরোধে অগ্নিসংযোগ ও ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৪

স্টাফ রিপোর্টার,খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2018   Wednesday

পরিবহনে অগ্নিসংযোগ, ভাংচুর, সড়কে আগুনসহ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে খাগড়াছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) সমর্থিত তিন সংগঠনের ডাকা বুধবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ পালিত হয়েছে।


খাগড়াছড়িতে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ চলাকালে সকাল থেকে খাগড়াছড়ি জেলা সদর, মানিকছড়ি, রামগড়, লক্ষ্মীছড়ি ও মাটিরাঙাসহ বিভিন্ন উপজেলায় রাস্তায় পিকেটিং করে অবরোধ সমর্থকরা। অবরোধ চলাকালে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের গাছবান এলাকায় চট্টগ্রামের মেরিন একাডেমীর এক কর্মকর্তার কার গাড়িতে অগ্নিসংযোগ করেছে পিকেটাররা। এসময় মেরিন একাডেমীর সেকেন্ড ইঞ্জিনিয়ার আবুল হাসনাত মো: মাসুদ ও চালককে মারধর করে পিকেটাররা। এছাড়া চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি অংশে সরকারি খাদ্য গুদামের খাদ্যশস্য বহনকারী বিআরটিসি ট্রাক ভাংচুর ও চালককে মারধর, লক্ষ্মীছড়িতে চাঁদের গাড়ির কাঁচ ভাংচুর, মাটিরাঙার সাপমারা এলাকায় মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পিকেটাররা।


অবরোধে খাগড়াছড়ি শহরের সাথে দূরপাল্লা ও উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। খাগড়াছড়ি সদরের চেঙ্গী ব্রীজ এলাকায় সড়কের উপর অগ্নিসংযোগ করার চেষ্টা করে পিকেটাররা। এসময় পিকেটারদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পানছড়ি উপজেলার কলেজ গেইট এলাকায় সড়কের উপর পিকেটিংয়ের চেষ্টাকালে পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া পাল্টা ধাওয়ায় পুলিশ ১৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে। অবরোধ চলকালে খাগড়াছড়ি শহরতলীর অধিকাংশ সড়ক ফাঁকা ছিল। জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ায় জনসাধারণের চলাচল সীমিত ছিল।


খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার এমএম সালাহউদ্দীন জানান, রাষ্ট্রীয় কাজে বাধা ও জননিরাপত্তা বিঘিœত করায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।


ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমা জানান, অবরোধে অগ্নিসংযোগ ও গুলি বর্ষণের সাথে ইউপিডিএফ এর কোন সম্পৃক্ততা নাই। ইউপিডিএফ’র রাজনৈতিক মান মর্যাদা ক্ষুন্ন করতে মুখোশ বাহিনীরা তান্ডব চালাচ্ছে।

 

অপরদিকে, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক দ্বিতীয়া চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, খাগড়াছড়িতে অবরোধের সমর্থনে বুধবার সকাল থেকে পিকেটাররা জেলার বিভিন্ন স্থানে অবস্থান নেয় এবং টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেন। পিকেটাররা খাগড়াছড়ি শহরের খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ফায়ার সার্ভিস এলাকা এবং স্বনির্ভরে খাগাড়ছড়ি-পানছড়ি সড়কে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। অবরোধের কারণে খাগড়াছড়ি জেলা শহর ও উপজেলাগুলো থেকে দূরপাল্লার সকল প্রকার যান চলাচল বন্ধ ছিল। অবরোধ চলাকালে সকাল সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ির পানছড়ি কলেজ গেইট এলাকায় পিকেটাররা রাস্তায় টায়ার জ্বালাতে চাইলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের সাথে পিকেটারদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ পিকেটারদের লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এতে দুই পিকেটার আহত হয়। এছাড়া সকাল ৯টার দিকে জেলার গুইমারায় পিকেটাররা পিকেটিং করার সময় পুলিশ বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পিকেটারদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করলে একজন পিকেটার আহত হয় বলে প্রেস বার্তায় দাবী করা হয়েছে। 


এদিকে প্রেস বার্তায় অভিযোগ করে বলা হয়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ খবংপুজ্জে এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে রাস্তায় টায়ার
  জ্বালাতে গেলে পুলিশ-আনসারের একটি যৌথ দল পিকেটারদের ধাওয়া করার চেষ্টা করে। বিকালের দিকে পিকেটাররা আবারো রাস্তায় নামতে চাইলে আইন-শৃংখলা বাহিনী তাদের ধাওয়া করে।


বিবৃতিতে দিনব্যাপী অবরোধ কর্মসূচি সফল করতে স্বতঃস্ফুর্তভাবে সহযোগিতা প্রদানের জন্য খাগড়াছড়ি জেলার সকল যানবাহন মালিক-চালক সমিতি, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।


প্রেস বার্তায় ক্ষোভ প্রকাশ করে বলা হয়, অপহরণের চার দিনেও অপহৃত দুই নেত্রীকে উদ্ধারে পুলিশের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে না। ফলে দুই নেত্রীর জীবন নিয়ে শঙ্কা বেড়েই চলেছে।


প্রেস বার্তায় অবিলম্বে দুই নেত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারপূর্বক অপহরণকারীদের গ্রেফতার ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধে প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে।


প্রেস বার্তায় দিনব্যাপী অবরোধ কর্মসূচি সফল করতে স্বতঃস্ফুর্তভাবে সহযোগিতা প্রদানের জন্য খাগড়াছড়ি জেলার সকল যানবাহন মালিক-চালক সমিতি, শ্রমিক সংগঠনসহ সর্বস্তরের জনসাধারণের প্রতি ধন্যবাদ জানানো হয়েছে।


উল্লেখ, গেল ১৮ মার্চ রাঙামাটি সদরের কুতুকছড়ি এলাকা থেকে দুর্বৃত্তরা ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মন্টি চাকমা ও সদস্য দয়াসোনা চাকমাকে অপহরণ করে। এসময় গণতান্ত্রিক যুবফোরামের নেতা ধর্মসিং চাকমাকে গুলি করে আহত করে দুর্বৃত্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ